নিজস্ব প্রতিবেদক:
প্রত্যাবাসন প্রক্রিয়ার গতি তো নেইই; উল্টো রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। হঠাৎ খাদ্য সহায়তা কমে যাওয়ায় নতুন এক সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ঠিকঠাকমতো খাবার না পেলে রোহিঙ্গাদের কারণে পুরো পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে। এতে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতি দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ক্যাম্পগুলোতে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। তারা প্রায় ছয় বছর আগে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে এসেছিল।
বিশ্লে বাকি অংশ পড়ুন...
ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করায় ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার ডহর শংকর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে রাজাপুর উপজেলা ডহর শংকর এলাকায় তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান নামে একজন বাদী হয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যমুনা নদীকে ছোট করা সংক্রান্ত প্রকল্পের যাবতীয় নথি হাইকোর্টে নেয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক ফারাহ মাহবুব ও বিচারক মোহাম্মদ মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব নথি দাখিল করা হবে। সংশ্লিষ্ট আইনজীবী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ২৮ মে যমুনা নদীকে ছোট করার প্রজেক্ট ফাইল তলব করে হাইকোর্ট। ১০ দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে (পাউবো) এ-সংক্রান্ত সব নথি আদালতে দাখিল করতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় পাউবো থেকে আজ নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়।
গত ১১ মার্চ একটি জাতীয় দৈ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ বা কোনো বন্ধুরাষ্ট্র থেকে সংলাপের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পাশাপাশি নির্বাচনে জাতিসংঘকে যুক্ত করার কোনো প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে সংলাপ বসার কথা বলছে। সংলাপে বসা নিয়ে বন্ধুরাষ্ট্র থেকে কোনো চাপ আছে কি না- সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে তা জানতে চান। জবাবে প্রতিমন্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামাতসহ যেকোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ করার অধিকার রাখে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামাতের সমাবেশ করার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হয়, তারা সভা-সমাবেশ করার অধিকার রাখে। জামাত তো নিষিদ্ধ দল নয়।
হাছান মাহমুদ বলেন, গত শনিবার সমাবেশে থেকে জামাত নেতারা যে বক্তব্য দিয়েছে, সেগুলো আসলে বিএনপির বক্তব্য। সমাবেশ থেকে জামাত নির্বাচন প্রতিহত করার কথা বল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে লোডশেডিং শূন্যের কোঠায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
সজীব ওয়াজেদ লেখেন, ‘গত ৮ জুন থেকে সারাদেশে ব্যাপক হারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।’
পোস্টে দাবি করা হয়, ‘৯ জুন লোডশেডিং একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। বিদ্যুৎ উৎপাদন হয় ১২ হাজার ৫৬৮ মেগাওয়াট। লোডশেডিং দেয়নি জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার। ঘাটতি ছিল মাত্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না এবং সুস্থ হলে তাকে বাকি সাজা খাটতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।
যেহেতু তিনি একজন দ-প্রাপ্ত তাই তার দেশের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। যদি তিনি সুস্থ হয়ে থাকেন তাহলে তাকে বাকি সাজা খাটতে হবে।
মন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচন করার কোন সুযোগ নেই। পাশাপাশি পলাতক তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকার দক্ষ কৃষকদেরও বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। এ সময় মন্ত্রী আরো জানান, বর্তমান সরকার জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে দেশের সব উপজেলায় টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নবনির্মিত টিটিসি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে অদক্ষ শ্রমিকের কোনো বাজার নাই। দক্ষ শ্রমিকের উপযোগিতা এবং কদর বৃদ্ধি পেয় বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গাজীপুর মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষ ন্যায় বিচার পাবে, সাম্য প্রতিষ্ঠা হবে, গরিব আরও গরিব হবে না, ধনী আরও ধনী হবে না, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ আমাদের স্বপ্ন তছনছ করে দিয়েছে। ১৯৭১ সালে যে লক্ষ্যে বাংলাদেশ গড়েছিলাম সেই বাংলাদেশ ফিরিয়ে দিতে হবে।’
ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামাত নেতাদের ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছে জামাত। একই সঙ্গে আমৃত্যু কারাদ-প্রাপ্ত রাজাকার সাঈদীর মুক্তিও দাবি করেছে অনিবন্ধিত এই রাজনৈতিক দলটি।
গত শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে জামাত-শিবিরের নেতারা এসব দম্ভোক্তি ও মিথ্যাচার করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিরোধ, শফিকুর রহমানসহ তাদের নেতাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামাত এই সমাবেশ আয়োজন করে।
সমাবেশে দলটির নেতারা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত গার্মেন্টস পণ্য। আর এই সেক্টরে কাজ করছে প্রায় ৪০ লাখ মানুষ। এই পোশাকের একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের অনুসারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো গার্মেন্টস পণ্যের অন্যতম বাজার।
কিন্তু গত ৪ মাসে যুক্তরাষ্ট্র গার্মেন্টস পণ্য আমদানি কমিয়ে দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন আগেই ঘোষণা দিয়েছে, বাংলাদেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ‘জিএসপি প্লাস’ সুবিধা দেয়া হবে; না হলে অন্যচিন্তা। গার্মেন্টস পণ্যের এই ‘দুই বৃহৎ বাজার’ নিয়ে শঙ্ক বাকি অংশ পড়ুন...












