বন্ধ লাখো তাঁত কারখানা, শ্রমিকদের মানবেতর জীবন
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সিরাজগঞ্জের তাঁতপল্লিতে আগে ভোরের আলো ফুটতেই তাঁতের খটখট শব্দে মুখর হয়ে উঠতো চারদিক। কিন্তু এখন সেই পল্লি অনেকটাই নীরব-নিস্তব্ধ। ঘনঘন লোডশেডিং, শ্রমিক ও রং-সুতার মূল্যবৃদ্ধিতে অনেকেই গুটিয়ে নিচ্ছেন এ পেশা। ফলে তাঁতকুঞ্জঘোষিত সিরাজগঞ্জ হারাতে বসেছে ঐতিহ্যের এ শিল্প। বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক।
সম্প্রতিক তাঁতপল্লি ঘুরে দেখা যায়, ঘনঘন লোডশেডিংয়ের কারণে কারখানামালিকরা জেনারেটরের সাহায্যে কারখানা সচল রাখার চেষ্টা করছেন। তবে ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সেটিও সম্ভব হচ্ছে না। এতে শাড়ি, লুঙ্গি ও গামছা উৎপাদনে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে তাঁতমালিকদের। এমন পরিস্থিতিতে বেকার হয়ে পড়েছেন তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থাকা শ্রমিকেরা। রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা বিপাকে পড়েছেন।
তামাই এলাকার কয়েকজন তাঁতশ্রমিক বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মহাজনরা ন্যায্য মূল্যে কাপড় বিক্রি করতে পারছেন না। এ কারণে তাদের কাজ করতে নিষেধ করছেন। আগে একজন শ্রমিক দিন ৭০০-৮০০ টাকার কাজ করতেন। এখন বাধ্য হয়ে ৩০০-৪০০ টাকায় কাজ করছেন। আগে যেখানে ১০ জন শ্রমিক কাজ করতেন, এখন সেখানে তিনজন কাজ করছেন। এ অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।
তামাই এলাকার তাঁতশ্রমিক শহিদুল ইসলাম বলেন, তিনি যে কারখানায় কাজ করতেন, সেখানে ৪০টি পাওয়ার লুম ছিল। যার ৩০টিই বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। বাকি ১০টিও ঈদের পর বন্ধ হয়ে যাবে। এভাবে এলাকার তাঁতগুলো বন্ধ হয়ে গেলে তারা কী করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি হাজী বদিউজ্জামান বলেন, তাঁতশিল্পের যেসব কাঁচামাল রয়েছে যেমন রং, সুতা ও তুলা সবকিছুর দাম দ্বিগুণ বেড়ে গেছে। যে কারণে কাপড় উৎপাদন খরচও বেড়েছে। সম্প্রতিক আরেকটি কারণ ঘনঘন লোডশেডিং। কিছু মালিক জেনারেটর দিয়ে তাঁত চালাতে গিয়ে দেখে ১ লিটার তেলের দাম ১১০ টাকা। জেনারেটর দিয়ে কাপড় উৎপাদন করতে গেলে খরচ বেশি হচ্ছে। ফলে কারখানা বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, এমন দুরবস্থা থাকায় অনেকেই এ পেশা ছেড়ে ঢাকা ও দেশের বাইরে চলে গেছেন। এতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এসব কিছু মিলে আজ তাঁতশিল্প ধ্বংসের পথে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












