ওয়েবসাইট খুলে ভুয়া তথ্যেরও জমজমাট ব্যবসা চলছে
, ২৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আশির, ১৩৯১ শামসী সন , ০৬ মার্চ, ২০২৪ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মানুষের ব্যক্তিগত গোপন তথ্যের প্রকাশ্যে রমরমা ব্যবসা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এসব তথ্য বিক্রি হচ্ছে। অথচ দেশের প্রচলিত আইনে কারো ব্যক্তিগত তথ্য কেউ বেহাত করলে সেটা অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে।
অনেকে মনে করছেন, গত বছর রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে বেশ কিছু মানুষের তথ্য বেহাত হয়। সেই সব তথ্যও কেউ সংগ্রহে রেখে বিক্রি করতে পারে। আবার অনেক সময় ওয়েবসাইট খুলে ভুয়া তথ্যও বিক্রির ঘটনা ঘটছে।
পুলিশের অপরাধ তদন্ত সংস্থার (সিআইডি) সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামান বলেন, ‘কেউ যদি এমন বিজ্ঞাপন দিয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই অপরাধ। সেটা সত্যি হোক আর ভুয়া হোক। এ ধরনের ঘটনা আমাদের নজরে এলে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। এমন কিছু বিষয়ে সিআইডি অনুসন্ধান করছে। এ ধরনের অপরাধী চক্রকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।’ গত বছরের জুলাই মাসে রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে বেশ কিছু মানুষের তথ্য বেহাত হয়। তখন এসব তথ্য কেনাবেচার কথাও শোনা গেছে। গ্রাহকের তথ্য বিক্রির ক্ষেত্রে নতুন ভুয়া ব্যবসা শুরু করেছে একটি স্বার্থান্বেষী মহল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, তথ্য বিক্রিকে চমকপ্রদ করতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর নাম ব্যবহার করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দেশসেরা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের নাম যেমন আছে, আছে নগদ ও রকেটের নামও। শুরুর দিকে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের বিশেষ সফটওয়্যারের (বট) মাধ্যমে কাজটি করা হয়েছে। এখন টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি ওয়েবসাইট খুলেও তথ্যের জমজমাট এই ব্যবসা চলছে। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের দেওয়া বিজ্ঞাপনে বেশ কিছু নামিদামি ব্যাংকের গ্রাহকের তথ্য রয়েছে বলেও প্রচার চালাচ্ছে। নিত্যনতুন কৌশলে তারা একের পর এক গ্রাহক ধোঁকা দেওয়ার এই ব্যবসা করে যাচ্ছে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ‘যেহেতু জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজ থেকে তথ্য বেরিয়ে যাওয়ার ঘটনা এর আগে ঘটেছে, ফলে এমনিতেই মানুষ এ নিয়ে অস্বস্তিতে আছে। এখন তাদের বিভ্রান্ত করাটা আগের চেয়ে সহজ। এখানে যেহেতু এমএফএস প্রতিষ্ঠানগুলোর নাম ব্যবহার করা হচ্ছে, ফলে দ্রুত তদন্ত করে অপরাধীদের বের করতে হবে। এমনও হতে পারে, বিশ্বাসযোগ্য করার জন্য তাদের নাম ব্যবহার করা হতে পারে। আবার তাদের সম্পৃক্ততাও থাকতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে এটা নিয়ে দ্রুত তদন্তে যাওয়া এবং অপরাধীকে খুঁজে বের করা।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












