জনস্বাস্থ্য রক্ষায় একসাথে কাজ করবে পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক:
জনস্বাস্থ্য রক্ষায় একসাথে কাজ করার কথা জানিয়েছে পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ কথা জানান সরকারের দুই মন্ত্রী।
সভায় ক্যানসার, ডায়াবেটিস, হাইপারটেশনসহ পরিবেশ দূষণ সংক্রান্ত অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের সাথেও একত্রে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারের ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় মানুষের যাতে স্বাস্থ্যহানি না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানানো হয়।
এ সময় আলোচনা হয় হাইপারটেনশন, ডায়াবেটিস সহ অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধে সরকার সম্ভাব্য সব কিছু করবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভস বাংলাদেশে কীভাবে কাজ করতে পারে, সে বিষয় ধারণাপত্র জমা দিলে বাংলাদেশ সরকার সেটা বিবেচনা করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।