নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংকগুলোয় ভোগ্যপণ্য আমদানি, প্রক্রিয়াকরণ ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত গ্রুপটির ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ রয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। নাম অপ্রকাশিত রাখার শর্তে একটি কোম্পানির চেয়ারম্যান বলেন, ‘মূল্যস্ফীতির চাপে দেশের মানুষের ভোগ ব্যয় কমে গেছে। দাম বেশি হওয়ায় মানুষ প্রয়োজনের তুলনায় অনেক কম পণ্য কিনছে। এর প্রভাবে কোম্পানির বিক্রি প্রায় ২৫ শতাংশ পতন হয়েছে। এ অবস্থায় ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধির চাপ আর নিতে পারছি না। অনেক ঋণের কিস্তি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এখন পুনঃতফসিল করে ঋণ নিয়মিত রাখার চেষ্টা করছ বাকি অংশ পড়ুন...
কুবি সংবাদদাতা:
দ্বীন ইসলাম নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বপ্নীলের বাসা যশোরের কেশবপুরে। স্বপ্নীল সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের কার্যনির্বাহী সংসদ ২০২৩-২৪-এর প্রচার সম্পাদক। এ ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউট থেকেও বহিষ্কার করা হয়েছে।
বি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের অভ্যন্তরে পাল্টে যাচ্ছে তিস্তা নদীর গতিপথ, যা স্থানীয়ভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের অক্টোবরে তিস্তার ভয়াবহ রূপ দেখেছিল দেশটির সিকিম রাজ্য। এবার সেই তিস্তার বুকে বড় পরিবর্তন দেখা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তিস্তার গতিপথ ক্রমেই বদলাচ্ছে। চিন্তার বিষয় হল- তিস্তার গতিপথ ইতোমধ্যে একাধিক জায়গায় বদলে গেছে।
এদিকে সামনে বর্ষা এলে ফুঁসে উঠবে তিস্তা, তখন কোথায় কি হয় সেটা আগে থেকে আঁচ করা মুশকিল। এমতাবস্থায় বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির সেচ দফতরের কাছে।
জানা গেছে, সম্প্ বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জমি দখলের ঘটনায় জড়িত রাজশাহীতে ছাত্রশিবিরের ‘মিজু গ্যাং’ বাহিনীর ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি ক্যাম্পের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ১৮টি ধারালো হাসুয়া,৭টি ধারালো তলোয়ার, দুটি চাকু, ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। তবে কষ্টার্জিত সেই ধান বিক্রি করতে গিয়ে হতাশায় নিমজ্জিত হচ্ছেন তারা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমণ ধান উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় ৮০০-১০০০ টাকা। কিন্তু বাজারে বিক্রি করতে হচ্ছে ৮০০-৯০০ টাকায়। এতে উৎপাদন খরচও উঠছে না।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃষক আনিসুজ্জামান সোহেল বলেন, 'এক বিঘা জমিতে সর্বোচ্চ ১৬-১৮ মণ ধান হয়। এক বিঘা জমিতে বীজ, চারা, চাষ, মই, রোপণ, ওষুধ, বিদ্যুৎ বিল, কাটা ও ঘরে তোলাসহ খরচ পড়ে প্রায় ১৬ হাজার টাকা। ৮০০ টাকায় বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অল্প বয়সে আমাদের শরীর পুরানো হাড়কে ক্ষয় করার চেয়ে দ্রুত নতুন হাড় তৈরি করে, তাই হাড়ের ভর বৃদ্ধি পায়। বেশীরভাগ মানুষ ত্রিশ বছর বয়সের কাছাকাছি এসে হাড়ের ভর অর্জন করে। এরপরে, হাড়ের পুনর্নির্মাণ অব্যাহত থাকে, তবে আপনি অর্জনের চেয়ে সামান্য বেশি হাড়ের ভর হারাবেন। হাড়ের স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-
১. ভিটামিন ডি : প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ১০ মাইক্রোগ্রাম ভিটামিন ডি প্রয়োজন। ভিটামিন ডি অন্ত্রে ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য, যা শক্তিশালী হাড় গঠন ও বজায় রাখার জন্য প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে বন্দি রাখা যাবে না’ মর্মে গত ১৩ মে ঐতিহাসিক রায় দেয় হাইকোর্ট। আবার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের ওই আদেশ ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপিল বিভাগের চেম্বার বিচারক এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
গত ১৪ মে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ১৩ মে মৃত্যুদ-াদেশ চূড়া বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল অস্ত্র, গোলা-বারুদ, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসার দুই সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর থেকে শুরু হওয়া অভিযান সকাল অব্যাহত রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৫ এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সালাম চৌধুরী।
এএসপি আবু সালাম চৌধুরী বলেন, ‘উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন দেশটি পেছনে নয়, সামনের দিকে তাকাতে চায় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে।
বক্তব্যের শুরুতে লু বলে, আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুইদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বা মৃত্যুদ-প্রাপ্ত জামাত নেতাদের কনডেম সেলে সুবিধা দিতে রিট আবেদন করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের কনডেম সেলে রাখা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালতে স্থগিত হওয়ার পর নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির নিজেও একজন জামাতের সমর্থক।
মৃত্যুদ- চূড়ান্ত হওয়ার আগে আসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায়, তা নিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে লু।
সাবের হোসেন চৌধুরী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের এমন কিছু বিষয় আছে, যেগুলো অভিন্ন। আবার কিছু বিষয়ে তাদের মতের ভিন্নতা থাকতে পারে। যেমন- বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে তাদের অস্বস্তি ছিল। নির্বাচন ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা বলেছেন, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত না করলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর ফাইভ পার্সেন্ট অবৈধ ডামি সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন দলের নেতারা।
এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী বলেন, দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে, এটা সত্য, কিন্তু আসলে কি উন্নয়ন হয়েছে? নাকি উন্নয়নের নামে লুটপাট হয়েছে? সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সোলায়মান চৌধ বাকি অংশ পড়ুন...












