আগুনে ঘর পুড়ে ছাই:
‘আর পারতাছি না বাবা, বিছনা পাতি দেও ঘুমামু’
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ আশির, ১৩৯১ শামসী সন , ২৬ মার্চ, ২০২৪ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে ঢোকার মুখে কর্দমাক্ত রাস্তা মাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে দেখা যায় আব্দুর রউফকে। পাশ দিয়ে যাবার পথেই কানে ভেসে আসে কোলে থাকা শিশুর করুন আবেদন, ‘বাবা বিছনা পাতি দেও, ঘুমামু!’
ছোট্ট তাসলিমার এমন আবেদনে বাবা হিসেবে বিদীর্ণ হওয়ার দশা আব্দুর রউফের হৃদয়। তাসলিমার ওই হৃদয় বিদীর্ণ করা কথার পরেই ঘুরে রউফকে অনুসরণ করি ক্ষণিক পথ। দেখা যায়, চোখ মুছতে মুছতে রউফ দ্রুত পা স্থির করেন। যেন তার চোখ খুঁজছিল আশপাশে আগুন থেকে অক্ষত থাকা কোনো প্রতিবেশীর ঘর, যেখানে শিশু তাসলিমার ঘুমের বন্দোবস্ত করা যায়।
পেশায় ফেরি করে কসমেটিকস দোকানি আব্দুর রউফ বলেন, আগুনের সময় ঘরেই ছিলাম, দুই কন্যা বাইরে ছিল। আমি ঘরে থাকলে তাসলিমা দিনে ঘুমায় না। খেলে, হাসে আর কোলে উঠে। তাসলিমাকে নিয়ে বিছানায় শুয়েই ছিলাম, বাতাস বইছিল, একটু পর আগুন আগুন চিৎকার। তাসলিমাকে কোনো রকমে কোলে নিয়ে যখন ঘর থেকে বের হইছি ততোক্ষণে আগুন চলে আসছে পাশের ঘরে।
বাবা আব্দুর রউফ বলেন, আগুনের লেলিহান শিখা আর পুড়তে থাকা ঘর দেখে তাসলিমা আর রাতে ঘুমাতে পারেনি। নির্ঘুম রাত কাটানো তাসলিমা এখন ক্লান্ত, খুঁজছে বিছনা, যেখানে শুয়ে একটু ঘুমাতে চায়। ওরে কেমনে বুঝাই আগুনে আমার সব তো পুড়ে ছাই।
এর আগে, রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বনানীর গোডাউন বস্তিতে। সোয়া ৪টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)