নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র শিগগিরই পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত বাংলাদেশের একটি আলোচিত মেগা প্রকল্প এটি।
এক হাজার দুইশ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে যতগুলো কয়লা-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।
এই বিদ্যুৎ প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। মাতারবাড়ী প্রকল্প নিয়ে অনেকেরই জিজ্ঞাসা হলো প্রকল্পটি কেন এত ব্যয়বহুল।
মাতারবাড়ী প্রকল্পটি নির্মাণে চুক্তি হয় ২০১৪ সালে। এর কাজ শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। গতকাল জুমুয়াবার (১৭ মে) সকাল ৮টা ৩৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২৭ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানীর অবস্থান দশম।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। বাসটিতে থাকা যাত্রী ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে ঘুমো ঘুমো চোখে বেশ বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। যাত্রীদের বেশিরভাগ ওই সময় ঘুমিয়ে থাকলেও সজাগ যাত্রীদের সবাই কম গতিতে চালাতে অনুরোধ করেছিলেন বারবার। কিন্তু চালক কথা শোনেননি।
সুমন নামের এক যাত্রী বলেন, সায়েদাবাদ থেকে গাড়িতে ওঠেছি। ২৮ জন যাত্রী নিয়ে গাড়িটি রাত ২টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে। ছাড়ার পর থেকেই বেশ বেপরোয়া গতিতে বাসটি চলছিল। দোতলা বাসট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিমানবন্দর থেকে ধউর, বেড়িবাঁধ থেকে বাইপাইল। ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতোমধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে মূল কাঠামো। চলছে বিশাল কর্মযজ্ঞ। ২০২৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করার টার্গেট নিয়ে দিন-রাত চলছে সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা। তবে এবার চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় দুই কিলোমিটার সড়কে।
আবদুল্লাহপুর থেকে আশুলিয়া পর্যন্ত নির্মাণকাজের গতি থাকলেও জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত কমেছে কাজের অগ্রগতি। ভূমি অধিগ্রহণ হলেও সড়কের দুপাশ থেকে সহসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত ‘শরীফার গল্প’ বাদ দেয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি।
গত বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান বিশেষজ্ঞ কমিটির এক সদস্য।
তিনি বলেন, সপ্তম শ্রেণির ওই গল্পের বেশ কিছু শব্দ নিয়ে কমিটির কয়েকজন সদস্য আপত্তি করেছেন। পরে গল্পটি বাদ দেওয়া সুপারিশ করা হয়েছে।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদ বলেন, ‘৮-১০ দিন আগে এ সংক্রান্ত কমিট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান জানিয়েছে, চলতি বছর কোরবানিতে এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদার বিপরীতে এ বছর ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। যা গতবারের চেয়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি।
তিনি বলেন, আর ১ কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে সম্ভাবনার জায়গা আমরা ধরে নিয়েছি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রাণিসম্পদ অধিদপ্তরে আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানি পশুর পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফাইবার সমৃদ্ধ খাবার : খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ফল, শাকসবজি, গোটা শস্য, লেবু রাখতে পারেন। খাদ্যতালিকাগত ফাইবারের কিছু চমৎকার উৎসের মধ্যে রয়েছে আপেল, কলা, বেরি, ব্রোকলি, গাজর, মটরশুঁটি, মসুর ডাল, পুরো গমের রুটি এবং ওটস। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে প্রতিদিন কমপক্ষে ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার খাওয়া জরুরি।
২। ফ্ল্যাক্সসিড : ফাইবার এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড দিয়ে পরিপূর্ণ ফ্ল্যাক্সসিড। কোষ্ঠকাঠিন্যের জন্য একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার এটি। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অন্ত্রকে লুব্রিক বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা
নির্বাচনি হলফনামা অনুযায়ী কুষ্টিয়ার এক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাত্র চৌদ্দ বছর বয়সে ডিগ্রি পাস করেছেন। জন্মসনদ ও শিক্ষাসনদে ভিন্ন ভিন্ন জন্ম তারিখের হিসেবে এ তথ্য উঠে আসে।
দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী বুলবুল আহমেদ চৌধুরীর হলফনামার তথ্য এনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এক আবেদনে এ অভিযোগ করেছেন।
তিনি দাবি করেন, বুলবুল আহমেদ চৌধুরী জন্ম তারিখ নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তার হলফনামার কাগজে দুই জন্ম তারিখ উল্লেখের প্রসঙ্গ টে বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
দুই বছরে শেষ হওয়ার কথা থাকলেও খুলনার ভৈরব সেতুর কাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। দীর্ঘ এই সময়ে মাত্র ১৩ শতাংশ কাজ হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ সেতুর দুই পাড়ের মানুষজন। কবে কাজ শেষ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ভূমি অধিগ্রহণসহ নানা অজুহাত দেখিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব জটিলতা নিরসন করে আগামী দুই বছরের মধ্যে কাজ শেষ করবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর।
সওজ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ভৈরব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব প্রকল্পে বৈদেশিক ঋণ ও অনুদান আছে সেগুলো বাস্তবায়নে বিশেষ নজর দিতে হবে। এছাড়া প্রতি তিন মাস পরপর এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে একনেকে প্রতিবেদন দিতে হবে।’
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।
প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে প্রকল্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এবার উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া ৫১ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃত নেতাদের নাম ও পদবি প্রকাশ করা হয়।
একই কারণে এর আগের দুই ধাপে দল থেকে ১৪১ জনকে বহিষ্কার করা হয়েছিল। সব মিলে এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এখন পর্যন্ত ১৯২ জন নেতাকে বহিষ্কার করল বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে ২৬ মে থেকে। আবেদন করা যাবে ১১ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।
বুধবার (১৬ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এ নীতিমালা প্রকাশ করা হয়।
শিডিউল অনুযায়ী, প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৯ জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০ জুন থেকে। যা চলবে ২ জুলাই পর্যন্ত।
ঢাকা শিক্ষ বাকি অংশ পড়ুন...












