খুলনায় ইফতার মাহফিল ও মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত
খুলনা সংবাদদাতা:
মাহে রমাদান শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফ থেকে দেশজুড়ে প্রতিদিনই ব্যাপক সমারোহে আয়োজিত হচ্ছে ইফতার মাহফিল।
তারই ধারাবাহিকতায় গত জুমুয়াবার খুলনার খালিশপুরের হার্ডবোর্ড গেট এলাকায় বহু লোকের উপস্থিতিতে অত্যন্ত শান শওকতের সাথে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও মিলাদ শরীফ মাহফি।
ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে মুহম্মদ রাসেল মিশরী সাহেব মাহে রমাদান শরীফের যাকাত, ঊশর আদায়ের গুরুত্ব ও ফযীলত বিষয়ে আলোচনা করেন।
এ মাহফিলের আয়োজনে আনজাম দিয়েছেন মুহম্মদ আব্দুর রহিম আকন, মুহম্মদ আবু হানিফ মুহম্মদ সাজ্জাদুর রহমান, মুহম্মদ হাসিবুল ইসলাম শাফিন মুহম্মদ আল আমিনসহ খুলনার আরও অনেকেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।