ভুটানের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি আপাতত হচ্ছে না -পররাষ্ট্রমন্ত্রী
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ আশির, ১৩৯১ শামসী সন , ২৬ মার্চ, ২০২৪ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ভুটানে অপেক্ষাকৃত কম খরচে উৎপাদিত পানিবিদ্যুৎ আমদানির বিষয়টি নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলে আসছে। এরইমধ্যে বাংলাদেশ সফরে রয়েছেন দেশটির শাসক জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তার সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, এ সফরের সময়ে দেশটির সঙ্গে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি চুক্তি সই হচ্ছে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজার সঙ্গে ড. হাছান মাহমুদের এ বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এখনই বিদ্যুৎ চুক্তি সই হবে না। এ বিষয়ে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা করে এগুলো ঠিক করতে হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারব।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজার দ্বিপক্ষীয় বৈঠকের পর অন্যান্য বিষয়ে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ যাতে সড়কপথে সহজে দেশটিতে যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)