থামছেই না অগ্নিকাণ্ড
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ আশির, ১৩৯১ শামসী সন , ২৬ মার্চ, ২০২৪ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
অগ্নিকা- যেন থামছেই না। সম্প্রতি রাজধানীর বেইলী রোডসহ বেশ কয়েকটি মার্কেটে পর পর অগ্নিকা-ের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। গত রবিবার ভোর থেকে বিকাল পর্যন্ত রাজধানী ঢাকা ও বাইরে পাঁচটি আগুন লাগার ঘটনা ঘটেছে।
এর মধ্যে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে, মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় এবং পাবনার সাঁথিয়ার বনগ্রামে দুইটি পাটের গুদাম ও একটি তেলের মিলে আগুন লাগে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, বেইলী রোডের পর যেন ঘনঘন আগুন ও ট্রেনে দুর্ঘটনা বেশি ঘটেছে। এসবের নেপথ্যে কারো হাত আছে কিনা, ঘটনাগুলো নাশকতা কিনা- এমন প্রশ্নও উঠেছে। একাধিক গোয়েন্দা সংস্থাও এসবের কারণ অনুসন্ধানে কাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ, ঘনঘন আগুন লাগা কোনো নাশকতা কিনা, তৃতীয় পক্ষ করছে কিনা কিংবা কারখানার মালিকরা ইচ্ছাকৃতভাবে আগুন দিচ্ছে কিনা। কোনো কোনো কারখানার মালিক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এ জন্য অনেক সময় তারা নিজেরাই নিজেদের কারখানায় আগুন লাগিয়ে দেয়, যাতে ঋণের টাকা আর দেওয়া না লাগে। অপরদিকে বিমার টাকা পাওয়ার জন্যও নিজেরা কারখানায় আগুন লাগাতে পারে। ইতিমধ্যে ঢাকার বাইরে দুটি কারখানায় পরপর আগুন লাগার ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা কর্মকর্তারা এমন তথ্য পেয়েছেন। উল্লিখিত এই তিনটি বিষয় মাথায় নিয়ে রহস্য উদঘাটন করার জন্য একাধিক গোয়েন্দা সংস্থা মঠে নেমেছে।
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, বারবার আগুন লাগার ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। রহস্য উদঘাটনের জন্য র্যাবের গোয়েন্দা বিভাগকে নির্দেশ দিয়েছেন। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেন, বারবার আগুন লাগার রহস্য উদঘাটনের জন্য গত কয়েক দিন ধরে আমরা মাঠে কাজ করছি।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি আগুন লাগার ঘটনা সেহরির আগে-পরে প্রায় একই সময়ে ঘটছে। ডেমরার কাপড়ের গোডাউনে আগুন সেহরির একটু আগে লাগে। পুরান ঢাকার ইসলামপুরে একটি গোডাউনে অগ্নিকা- ঘটে সেহরির সময়। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে ভোরে আগুন লাগে। এগুলো রহস্যজনক। এর আগে বেশ কয়েকটি আগুন একই সময়ে হয়েছে। তদন্ত করে রহস্য উদঘাটন করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)