নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শহরে যে ধরনের লক্কড়-ঝক্কড় ও রঙচটা গাড়ি চলে তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে সড়ক পরিবহণ উপদেষ্টা পরিষদের সভায় এমন নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহণ চলাচল করে। কিন্তু ঢাকায় লক্কড়-ঝক্কাড় ও রঙচটা গাড়ি চলে। এগুলো দেখতেও তো খারাপ লাগে। এর চেয়ে ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে উন্নতমানের গণপরিবহণ চলে।
বিআ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইসরাইলের হামলায় আহত ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইসিপিডি-৩০: জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপে প্রধানমন্ত্রী এ আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফারাক্কা দিবস উপলক্ষে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৪৮ বছর আগে অবিসাংবাদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেয়। ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় কোম্পানীগুলোর মশলায় ভেজাল ও ক্ষতিকর উপাদান মেশানোর কারণে অনেক দেশ সরকারিভাবে নিজেদের অভ্যন্তরীণ বাজারে ভারতীয় মশলা ক্রয়-বিক্রয়ের ওপর স্থগিতাদেশ দিচ্ছে।
গত মাসে সিঙ্গাপুর এবং হংকয়ের সরকারি প্রশাসন নিজেদের অভ্যন্তরীণ বাজারে এমডিএইচ এবং এভারেস্টের তৈরি পণ্য ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসন বলেছে, এ দুই কোম্পানির পণ্যে ‘এথিলিন অক্সাইড’ নামের একটি ক্ষতিকর রাসায়নিক উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। মানবদেহে দীর্ঘদিন ধরে এই উপাদানটি প্রবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষকদের ক্লাসে পর্যাপ্ত সময় না দেয়া এবং পর্যাপ্ত পরিমাণ ক্লাস না নেয়া যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থীরা দৈনন্দিন রুটিন মেনে চলতে হিমশিম খাচ্ছেন। আগ্রহ হারিয়ে ফেলছেন ক্লাসের প্রতি। শিক্ষার্থীদের দাবি, শিডিউল ক্লাস বাতিল করে হলেও শিক্ষকেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস নেন। আর ক্লাস কম নেওয়ার প্রবণতা সহকারী অধ্যাপকদের মধ্যে সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একদল গবেষকের গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের ৭৮টি বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
করছাড় সীমিত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ আছে। অভ্যন্তরীণ আয়ের খাতকে শক্তিশালী করতে সরকারেরও চেষ্টা আছে। এ দুই কারণে বিভিন্ন উৎস থেকে বাড়তি কর আদায়ের পরিকল্পনা করা হচ্ছে আসছে বাজেটে। এতে ধনীদের ওপর করের বোঝা কিছুটা বাড়বে। গাড়ি আমদানিতে খরচ বাড়বে সংসদ সদস্যদের (এমপি)। তবে করপোরেট কর ও পুঁজিবাজারে তালিকাভুক্ত উৎপাদনশীল খাতের প্রতিষ্ঠানের কর কমানোর সিদ্ধান্তে ব্যবসার খরচ কিছুটা কমে আসবে।
২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেট চূড়ান্ত করতে গত মঙ্গলবার গণভবনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য আট লাখ কোটি টাকার বাজেটে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। গত মঙ্গলবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র।
আগামী বাজেটেও বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করার পক্ষে মতামত দেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরের মতো এবারও আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
সূত্র আরও জানায়, চলতি মেয়াদের প্রথম বাজেটে নির্বাচনি ইশতেহারের প্রতিফলন হয় কি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা যেন চলতে না পারে সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহণ উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি (তিন চাকার) যেন ঢাকা সিটিতে না চলে। আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞা নয়, চলতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে।
এর আগে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ঢাকার মধ্যে অটোরিকশা বন্ধে সম্মতি জ বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে কোল্ড স্টোরেজে সাড়ে ৬ লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত মঙ্গলবার (১৪ মে) মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকায় কোল্ড স্টোরেজে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কোল্ড স্টোরেজে ডিম রেখে সংকট তৈরি করায় শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর কাজী নামে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও দুদিনের মধ্যে কোল্ড স্টোরেজ খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন অভিযান পরিচালনাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের ভেতরে সংঘাত-সহিংসতা বাড়ছে। এদিকে অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে বাড়তি সতর্কতা নিয়েছে বাংলাদেশ সরকার। দেশি-বিদেশি এনজিওগুলোর কার্যক্রমের আড়ালে ক্যাম্পে যেন কোনও ধরনের অস্থিরতা তৈরি না হয়, সেদিকে সরকার নজর রাখছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়ানোর বিষয়ে জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্যাম্পে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায়ই তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দফায় দফায় বেড়ে চলছে সবরকমের জিনিসপত্রের দাম। এ তালিকায় বাদ নেই গোখাদ্যও। এতে দিশেহারা খামারিরা। নিরূপায় হয়ে খামারের পরিসর কমিয়েছেন অনেকেই।
খামারিদের দাবি, গত কয়েক বছরে শুধু গোখাদ্যের দামই বেড়েছে ৩-৪ গুণ পর্যন্ত। চিকিৎসা ও ওষুধ ব্যয়ও বেড়েছে। তাই খামারে গরুর সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন বেশিরভাগ খামারি।
রাজশাহী নগরীর অদূরে পবা উপজেলার হরিয়ানের রনহাটে ২০১৫ সালে ১০-১৫টি গরু নিয়ে শাহী অর্গানিক ফার্মের যাত্রা শুরু করেন তরুণ উদ্যোক্তা জাহিদুল ইসলাম জাহিদ। সেই গরু বিক্রির লাভের টাকায় বাড়াতে থাকেন খামারের পরিস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুস ছুলাছা আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় বয়স্ক আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। পবিত্র যিকির ও কালামুল্লাহ শরীফ তিলওয়াত ও বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে মজলিশ শুরু করা হয়।
মজলিশে সুমহান সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ পালনের গুরুত্ব ফাজায়েল ফজীলত সম্পর্কে আলোচনা করেন- কেন্দ্রীয় বয়স্ক আনজুমান উনার বিশিষ্ট আমিল মুহম্মদ নিছারউদ্দীন ভাই। আরো আলোচনা করেন মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষনা কেন্দ্রের সিনিয়র গবেষক আল্লামা মুহম্মদ জাহাংগীর হুসাইন বাকি অংশ পড়ুন...












