নিজস্ব প্রতিবেদক:
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু’র বক্তব্যের পর বিএনপি মহাসচিবের বক্তব্যের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে- মির্জা ফখরুলের এমন বক্তব্য পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মির্জা ফখরুল কীভাবে জানলেন- যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার। তার বক্তব্যের পর ফখরুল সাহেবের এ বক্তব্যের কোনো মূল্য নেই।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধান বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে বিপিসির এলপি গ্যাস বটলিং প্ল্যান্ট আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে পুরোনো সিস্টেম পরিবর্তন করা হচ্ছে। এটি চালু হলে আগামী জুনের শুরুতে দৈনিক গ্যাস বটলিংয়ের সক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। পতেঙ্গায় অবস্থিত প্ল্যান্টটি প্রায় ৪৪ বছরের পুরোনো। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে প্ল্যান্টটি আধুনিকায়নের মাধ্যমে বটলিংয়ের সক্ষমতা বাড়ানো হচ্ছে। বটলিং প্ল্যান্টটি আগামী জুন মাসে চালুর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানান। বটলিংয়ের সক্ষমতা না থাকায় বিগত দুই বছর যাবত বেসরক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান ডামি সরকার বাংলাদেশকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেছেন, দেশ থেকে হাজার হাজার কোটি পাচার করেছে আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা। আজকে দুবাইয়ে অত্যন্ত দামি তিনশ তিরানব্বইটি বাড়ির খবর পাওয়া গেছে। ৬৪৩টি সম্পদের খবর ছাপা হয়েছে। এ সম্পদের মালিক কারা? এই যে ব্যাংক লুটপাট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু’র সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ককে বহুমাত্রিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে। গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে লু। পরে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাছান মাহমুদ।
নির্বাচনের পরে মার্কিন প্রেসিডেন্ট বাই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সদ্য ঢাকা সফর করে যাওয়া দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু। গত বুধবার মধ্যরাতে ঢাকা ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে দেশের একটি পত্রিকা এবং একটি দেওয়া সাক্ষাৎকারে সে যুক্তরাষ্ট্রের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ভারতের মধ্যস্থতা বা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ বাকি অংশ পড়ুন...
বাকৃবি সংবাদদাতা:
বাংলাদেশের কৃষি ও মাৎস্য গবেষণায় আরও একটি সফলতা যুক্ত হয়েছে এবার। প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন ও পুরুষ-স্ত্রী মাছের লিঙ্গ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্তকরণে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
গবেষণার ফল ব্যবহার করে মনোসেক্স শিং মাছ উৎপাদন করা সম্ভব হবে যা এই মাছের বাণিজ্যিক চাষে বিপ্লব ঘটাবে। ফলে মাছের এই প্রজাতিকে টিকিয়ে রেখে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বজায় রাখবে, অন্যদিকে স্বল্প সময়ে অধিক স্ত্রী শিং মাছ উৎপাদন সম্ভব হবে।
গবেষক দলের প্রধান বাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর দুই সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। ফলে অর্থ ছাড়ের অভাবে আপাতত বন্ধ থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে প্রধান বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, ‘আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই।’
এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান-থাই কোম্পানির বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
এবার রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন মাঠজুড়ে দুলছে কৃষকের স্বপ্ন। জ্যৈষ্ঠ মাসজুড়ে পুরোদমে চলবে সোনালি ফসল বোরো ধান কাটা-মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা। ইতোমধ্যে ৩০ শতাংশ জমির ধান ঘরে তুলেছেন চাষিরা।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিশস্য তুলতে দেরি হওয়ায় এবার বোরো আবাদের সময় কিছুটা এদিক-সেদিক হয়েছে। অধিকাংশ চাষি দেরিতে ধান লাগিয়েছিলেন। এর মধ্যে ছিল গরমের নেতিবাচক প্রভাব। পানির সংকটে রোপণ নিয়ে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা। তবে সব উদ্বেগ-অনিশ্চয়তা মাড়িয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারত গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, আমরা বরাবরই লক্ষ করেছি যে, বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী- যার কাছে আমাদের স্বাধীনতায় তাদের ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি সব সময়। তার পরেই আমরা যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য সব বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়া পাঁচ প্রতারককে আটক করেছে আসল পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার মধুরোড রেলস্টেশন এলাকায় পথচারীদের তল্লাশির নামে হয়রানি ও কথিত জুয়ার আসরে হানা দিতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আটককৃতদের বিষয় সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর আব্দুর রাজ্জাক জানান, এই পাঁচজনের কাছ থেকে জার্নালিজম এগেইনেস্ট ক্রাইম অ্যান্ড জার্নালিজম অ্যান্টিকরাপশন (জ্যাক) নামের পাঁচটি জ্যাকেট জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, তাদের নিয়ে বিস্তারিত জা বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
আইসিবি ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা চরম আর্থিক সংকটে ভুগছে। এমনটি জানাচ্ছেন দুর্ভোগগ্রস্ত গ্রাহকরা। দীর্ঘ প্রায় ২ মাসেরও অধিক সময় থেকে ব্যাংকে টাকা উত্তোলন করতে আসা গ্রাহকরা টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে দুশ্চিন্তায় হতাশা বাড়ছে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এ জেলার গ্রাহকদের। ব্যাংকের কর্মকর্তারা নানাভাবে গ্রাহককে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। কোনো কোনো গ্রাহককে চেকের এমাউন্ট বুঝে কম করে হলেও কিছুটা অর্থ দেয়ার চেষ্টা চালাচ্ছেন। ব্যাংকের ওই শাখায় টাকা জমা নিলেও উত্তোলনে যত্ত সব ঝামেলা। পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী অর্থবছরের (২০২৪-২৫) জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত এনইসির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার জানায়, ২০২৪-২৫ অর্থবছরে জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে এনইসি। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৬৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থ বাকি অংশ পড়ুন...












