বেওয়ারিশ কুকুরের কামড় খাচ্ছে বছরে ৬ লাখ মানুষ
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ আশির, ১৩৯১ শামসী সন , ২৬ মার্চ, ২০২৪ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর বেশিরভাগ এলাকায় বেড়ে গেছে বেওয়ারিশ কুকুরের বিচরণ। গভীর রাতে এসব কুকুরের চিৎকার-চেঁচামেচি এখন নিয়মিত ঘটনা। অচেনা মানুষ দেখলেই তেড়ে যায় এরা। কাউকে কাউকে কামড়ও দিয়ে বসে। এই অবস্থা শুধু রাজধানী নয়, সারা দেশের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শুধু ২০২৩ সালে সারা দেশে ৬ লাখের বেশি মানুষ কুকুরের কামড় খেয়ে পানিতঙ্ক রোগের টিকা নিয়েছে। ধারণা করা হয়, কুকুরের কামড় খাওয়া মানুষের সংখ্যা আরও বেশি। এই সময়ে পানিতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে ৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে কুকুর, বিড়াল, বেজি, শিয়াল, বানরসহ অন্যান্য বন্য প্রাণী ৩৪ লাখ ৪৫ হাজারের বেশি মানুষকে কামড়েছে। এই সময়ে কুকুরের কামড়ে মারা গেছে ৭৭১ জন।
সম্প্রতি রাজধানীর আজিমপুর সরকারি কলোনির বি জোন ও আশপাশের এলাকায় গিয়ে দেখা যায়, ২০-২৫টি কুকুর ঘোরাঘুরি করছে। কয়েকজন বাসিন্দা জানান, রাতে এসব কুকুরের চিৎকারে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। রাজধানীর তেজগাঁও সরকারি কলোনির এক বাসিন্দা জানান, তাঁদের কলোনিতে আট-নয়টি কুকুর সারাক্ষণ ঘোরাঘুরি করে। নতুন কেউ কলোনিতে ঢুকলেই তেড়ে যায় এসব কুকুর।
কুকুর টিকাদান কর্মসূচির তথ্যমতে, ২০২২ সালে রাজধানী ঢাকায় কুকুরের কামড় খেয়ে টিকা নিয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। গত বছর কোনো পানিতঙ্ক রোগী শনাক্ত না হলেও টিকা নিয়েছে ৬৩ হাজার ২৩২ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে গত জানুয়ারি পর্যন্ত লাখ লাখ কুকুরের মধ্যে মাত্র ৯০৯টি বেওয়ারিশ কুকুরকে বন্ধ্যত্বকরণ ইনজেকশন দেওয়া হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০০টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)