নিজস্ব প্রতিবেদক:
দেশে বেকারের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, ২০২৩ সালের শেষ তিন মাসের তুলনায় চলতি ২০২৪ সালের প্রথম তিন মাসে বাংলাদেশের বেকারত্বের হার বেড়েছে ৩.৫১ শতাংশ।
দেশে কেন বাড়ছে বেকারের সংখ্যা- এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়। আর কর্মসংস্থানের সুযোগ কমে গেলে বাড়ে বেকারত্ব।
অর্থনীতিবিদদের মতে, বিদ্যুৎ-জ্বালানির মূল্য বেড়ে যাওয়া, ডলার সংকটের মতো কারণ বেসরকারি খাতের বিনিয়োগের পথে প্রধান বাধা। স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে মাছ, গোশত, ডিমসহ সব ধরনের আমিষের দাম চড়া। এর সঙ্গে খরায় উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে সবজির দামও। কয়েকটি সবজির দাম প্রতি কেজির দাম ১০০ টাকার ঘরে পৌঁছেছে। এবার মৌসুম শেষ হতেই বেড়েছে আলুর দাম। এদিকে চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও উচ্চ মূল্যে স্থিতিশীল হয়ে আছে। সব মিলিয়ে সাধারণ ক্রেতাদের জন্য বাজারে তেমন সুখবর নেই।
রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও পলাশী বাজার ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি বেগুনের দাম আবারও শতক ছুঁয়েছে। আকার ও মানভেদে প্রত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে কদু ও ঢ্যাঁড়স ব্যতীত কোনো সবজিই ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। গত সপ্তাহে তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে অন্তত ১০ থেকে ২০ টাকা। পাশাপাশি মাছের বাজারও বেশ চড়া। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। এদিকে, বাজারে প্রায় সবকিছুর দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এভাবে দাম বাড়তে থাকলে সবজি কেনা অসাধ্য হয়ে যাবে বলেও হতাশা প্রকাশ করেছেন তারা।
বাজারে সবজি কিনতে আসা রহমতুল্লাহ বলেন, সবজির দাম যেভাবে বাড়ছে, কিনে খাওয়াই কষ্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি ক্রয়কেন্দ্রে কৃষকদের ধান সরবরাহে জটিলতা, মাঠ পর্যায়ে প্রচারণার অভাব, সর্বোপরি ধান উৎপাদন ব্যয়ের সঙ্গে সরকার নির্ধারিত দামের অসঙ্গতির কারণে দীর্ঘ সময়েও সফল হচ্ছে না ধান সংগ্রহ অভিযান।
কৃষক নেতারা বলছেন, এটি সরকারের এক ধরনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। যেখানে বরাবরই উপেক্ষিত থাকছে তৃণমূল পর্যায়ের কৃষকরা। তবে, সংশ্লিষ্ট দপ্তরের দাবি, অভিযান সফল করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। একই সঙ্গে কৃষকদের সুবিধার কারণেই সরকারের এমন উদ্যোগ।
রংপুর খাসবাগ এলাকার কৃষক জামাল উদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেল সরকারের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খোলাবাজারে এক দিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ৭ থেকে ৯ টাকা। এর পরও তা পাওয়া যাচ্ছে না সব এক্সচেঞ্জ হাউসে। হঠাৎ করেই সরবরাহ কমে যাওয়ার দাবি মানি এক্সচেঞ্জ কর্মকর্তাদের। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অঘোষিত সিদ্ধান্তে ডলারের দাম বেড়েছে বলেও জানান তারা।
ব্যবসায়ীরা বলছেন, আমদানিনির্ভর দেশ হওয়ায় ডলারের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়ে যাবে। নেতিবাচক প্রভাব পড়বে আমদানিতে। পণ্যের দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতি আরো বেড়ে চাপ বাড়বে ভোক্তার ওপর।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ দোকান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায় জড়িত আন্তর্জাতিক চক্রের আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে জানতে পেরেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
নাইজেরিয়া থেকে পাঠানো অর্থ কয়েক হাত ঘুরে আসতো বাংলাদেশে। পরে স্থানীয় মুদ্রা থেকে সেই অর্থ কনভার্ট করা হতো ক্রিপ্টোকারেন্সিতে।
আন্তর্জাতিক এই মাদক চক্রটির বাংলাদেশি এক সদস্যের খোঁজে নেমেছে ডিএনসি, যার মাধ্যমে মূলত অর্থ স্থানান্তর হতো।
ডন ফ্রানকি, নাইজেরিয়ান নাগরিক। সে বাংলাদেশে অবস্থানরত নাইজেরিয়ান নাগরিকদের সংগঠনের সভাপতি। সে মূলত একটি আন্তর্জাতিক মাদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুল খমীস আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় মহানগর ছাত্র আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। পবিত্র যিকির ও কালামুল্লাহ শরীফ তিলওয়াতের মাধ্যমে মজলিশ শুরু করা হয়।
মজলিশে আলোচক হিসেবে আলোচনা করেন- মহানগর ছাত্র আনজুমান মজলিশ উনার বিশিষ্ট আমিল মুহম্মদ নাঈম আহমদ ভাই। মজলিশে আজিমুশ্বান রাজারবাগ শরীফ গবেষণা কেন্দ্র হতে প্রকাশিত রেসালা শরীফ পাঠ করা হয়। সেখান থেকে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সুমহান শান ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে আলোচন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের তিন শীর্ষ গ্রাহকের হাতে ঋণ হিসেবে আছে ১৯ ব্যাংকের মূলধন। কোনো কারণে এই তিন গ্রাহক খেলাপি হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যাংকগুলো ন্যূনতম ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) সংরক্ষণ তথা প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হবে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের সেপ্টেম্বরভিত্তিক আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদনে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে। গত সোমবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বরাবরই বড় গ বাকি অংশ পড়ুন...
আমের নাম গোল্লা। আমটি খাওয়ার পর আপনার মনে হবে, নামটি মোটেই যথার্থ হয়নি। রসে ভরা সুমিষ্ট এই আমের নাম হওয়া উচিত ছিল রসগোল্লা।
বহু বছর আগে রাজশাহীর বাঘায় একটি আমের আঁটি থেকে জন্ম নেওয়া এই আমের আকার ছোট বলেই হয়তো কেউ এর নাম দিয়েছেন গোল্লা। শুধু গোল্লা নয়, বাঘায় এ রকম শতাধিক প্রকৃতিগত আমের জাত রয়েছে। রং-রস-স্বাদ-গন্ধে সেসব অতুলনীয়, অথচ জাতীয় স্তরে তারা পরিচয়হীন।
গত মাসে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় আয়োজিত কৃষিপ্রযুক্তি মেলায় চাষিরা এমন শত জাতের আম নিয়ে হাজির হন। অনেক আমের নাম বাঘার বাইরের মানুষ হয়তো কোনো দিনই শোনেননি। নাম দ বাকি অংশ পড়ুন...
তীব্র গরমে মানুষের মধ্যেই যে কেবল হাঁসফাঁস অবস্থা তৈরি হয়, তা নয়। একই অবস্থা তৈরি হয় সাপের ক্ষেত্রেও। দাবদাহে বিষাক্ত সাপও সক্রিয় হয়ে ওঠে।
সাপ নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্নেক রেসকিউ টিম বাংলাদেশ বলছে, দেশে বর্তমানে যে দাবদাহ চলছে তাতে সাপের প্রাদুর্ভাব বাড়ার আশংকা রয়েছে। এ সময়ে মানুষকে সতর্ক থাকার কথাও বলছে সংগঠনটি।
সংগঠনটির সহ-সভাপতি জুবাইদুর রহমান বলেন, তারা বেশ কয়েকবছর যাবত সাপে কাটা নিয়ে সচেতনতা তৈরি এবং সাপ উদ্ধারে কাজ করছে। গত বছর অর্থাৎ ২০২৩ এর তুলনায় এবার সাপে কাটার প্রবণতাও বেশি দেখা যাচ্ছে।
দেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সড়কে যানবাহনের গতির লাগাম টানা দুর্ঘটনা কমাবে- এমনটা মনে করছেন না দেশের সাধারণ মানুষ ও যোগাযোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিআরটিএ সড়কে যানবাহনের গতি কমিয়ে সড়ক দুর্ঘটনা নয় বরং দেশের অর্থনীতির চাকায় ‘হালকা ব্রেক’ চাপার চেষ্টা করছে। মূলত সড়ক দুর্ঘটনার ক্ষেত্র তৈরি করছে তারা আর দায় চাপাচ্ছে জনগণের ঘাড়ে।
যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক হাদিউজ্জামান বলেন, আমাদের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অনুযায়ী সড়ক দুর্ঘটনা ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। কিন্তু সেটা কম বাকি অংশ পড়ুন...












