‘সরকার কবে ধান সংগ্রহ করে’ জানেন না কৃষক!
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১২, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সরকারি ক্রয়কেন্দ্রে কৃষকদের ধান সরবরাহে জটিলতা, মাঠ পর্যায়ে প্রচারণার অভাব, সর্বোপরি ধান উৎপাদন ব্যয়ের সঙ্গে সরকার নির্ধারিত দামের অসঙ্গতির কারণে দীর্ঘ সময়েও সফল হচ্ছে না ধান সংগ্রহ অভিযান।
কৃষক নেতারা বলছেন, এটি সরকারের এক ধরনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। যেখানে বরাবরই উপেক্ষিত থাকছে তৃণমূল পর্যায়ের কৃষকরা। তবে, সংশ্লিষ্ট দপ্তরের দাবি, অভিযান সফল করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। একই সঙ্গে কৃষকদের সুবিধার কারণেই সরকারের এমন উদ্যোগ।
রংপুর খাসবাগ এলাকার কৃষক জামাল উদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেল সরকারের ধান সংগ্রহের যে ঘোষণা তার কিছুই জানেন না তিনি। অথচ তিনি একজন প্রকৃত কৃষক।
জামাল উদ্দিন বলেন, প্রতি মৌসুমে তিনি ২৫ বিঘা জমিতে ধান আবাদ করে থাকেন। এবারও ২৫ বিঘা বোরো আবাদ করেছেন। অথচ সরকারের ৩২ টাকা কেজি দরে ধান সংগ্রহ অভিযানের কিছুই জানেন না। এমনকি তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ সময়ে কৃষি কার্ড পর্যন্ত পাননি।
জামাল উদ্দিনের মতো অনেক কৃষকই জানালেন সরকারের নির্ধারণ করা দামে কখনই তারা বাজার মূল্য পাননি এমনি সরকারি খাদ্য গুদামেও ধান দিতে পারেননি। কৃষি বিভাগ সরকারি খাদ্য গুদাম ধান দিতে কীভাবে তালিকা করেন সেটি সম্পর্কেও অজানা তারা। কেননা কোনো উপসহকারী কৃষি কর্মকর্তা এ বিষয়ে কখনোই তাদের অবগত করেন না।
অনেক কৃষক জানান, সরকারি খাদ্য গুদাম ধান দেন ব্যবসায়ীরা। এখানে কৃষকদের দাম দেবার কোনো সুযোগ নাই।
রংপুর খাদ্য বিভাগের তথ্য বলছে, গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ধান সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। যার অন্যতম কারণ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তৃণমূল পর্যায়ের কৃষকদের যোগাযোগের অভাব। চলতি মৌসুমে সারা দেশে ৫ লাখ টন ধান সংগ্রের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অথচ শুধু রংপুর অঞ্চলেই উৎপাদন হয় ২২ লাখ টনেরও বেশি। সুতরাং সরকারি খাদ্য গুদামে একজন কৃষক কী পরিমাণ ধান দিতে পারবেন সেটিই সহজেই বোঝা যায়। তবে এত ধান উৎপাদনের পরও কেন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)