ভোক্তার ওপর চাপ বাড়বে আরো
খোলাবাজারে এক দিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ৭ থেকে ৯ টাকা। এর পরও তা পাওয়া যাচ্ছে না সব এক্সচেঞ্জ হাউসে। হঠাৎ করেই সরবরাহ কমে যাওয়ার দাবি মানি এক্সচেঞ্জ কর্মকর্তাদের। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অঘোষিত সিদ্ধান্তে ডলারের দাম বেড়েছে বলেও জানান তারা।
ব্যবসায়ীরা বলছেন, আমদানিনির্ভর দেশ হওয়ায় ডলারের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়ে যাবে। নেতিবাচক প্রভাব পড়বে আমদানিতে। পণ্যের দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতি আরো বেড়ে চাপ বাড়বে ভোক্তার ওপর।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের দেশ আমদানিনির্ভর। দীর্ঘদিন ধরেই আমাদের অর্থনীতি চাপে আছে। এখন হঠাৎ করেই ডলারের দাম খুব বেশি হলে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে, বিশেষ করে আমদানিতে এই প্রভাব পড়বে। পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে অনেক, এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবেন আমদানিকারকরা।’
তিনি বলেন, ‘হঠাৎ করেই ডলারের বেশি দাম বাড়ার এমন সিদ্ধান্তে চাপে পড়বেন ভোক্তারা। মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে, মানুষ কষ্ট পাবে। তবু আমাদের অর্থনীতিকে একটা জায়গায় আনতে হবে। এ ক্ষেত্রে ধীরে ধীরে দাম বাড়লে হয়তো কষ্ট কিছুটা কম হবে। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে সব দিক বিবেচনায় নেওয়া।’
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এমনিতেই ব্যাংকে গেলে নির্ধারিত দামে ডলার পাওয়া যায় না। এখন যে দাম নির্ধারণ করা হয়েছে, তা যেন ঠিক থাকে। আমদানিকারকরা যেন এ দামেই ডলার পান, তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংককে। তা না হলে ব্যবসায়ীরা বেশি দামে ডলার কিনে পণ্য আমদানি করবেন। এতে দেশে পণ্যের দাম বেড়ে যাবে।
রাজধানীর ফকিরাপুল, পল্টন, মতিঝিল ও দিলকুশা এলাকার মানি এক্সচেঞ্জগুলো সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, গত বুধবার প্রতি এক ডলারের ক্রয় রেট ছিল ১১৪ টাকা ৫০ পয়সা, বিক্রি হয়েছে ১১৬ টাকায়। গতকাল বিক্রি চলছে ১২৫ টাকায়। আর কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউসগুলো যে যার মতো করে দর ঠিক করে দিচ্ছে।
মতিঝিলের জামান মানি চেঞ্জিং হাউসের এক কর্মকর্তা জানান, এর আগে একসঙ্গে সাত টাকা ডলারের দাম বাড়ার ঘটনা কখনো ঘটেনি। বাংলাদেশ ব্যাংক এক দিন আগে ডলারের মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য খোলাবাজারেও এর প্রভাব পড়েছে। তা ছাড়া এখন ডলারের সরবরাহও কম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘আমাদের খুচরা ডলার পর্যাপ্ত মজুদ ও সরবরাহ ঠিক আছে। এখনে কে বিক্রি করবে কি করবে না, এটা তার নিজস্ব বিষয়। যারা মানি এক্সচেঞ্জে ডলার পায়নি, তারা ব্যাংকে গেলেই ডলার কিনতে পারবে। ব্যাংকে এখন ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি ক্যাশ ডলার মজুদ আছে। যার ডলার দরকার, ব্যাংকে গেলেই পাবে।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।