জুলাই আন্দোলনে পুলিশের অর্ধেকের বেশি গাড়ি পুড়ে গেছে -স্বরাষ্ট্রমন্ত্রী
, ৩১ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সারাদেশে পুলিশের অর্ধেকের বেশি গাড়ি পুড়ে গেছে বা পুরোপুরি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক লজিস্টিক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যানবাহনের। ওই সময় পুলিশের অর্ধেকের বেশি গাড়ি পুড়ে গেছে অথবা পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
পুলিশের কার্যক্রমে যানবাহন সংকটের বিষয় তুলে ধরে সালাহ উদ্দিন আহমদ বলেন, বিপুল সংখ্যক গাড়ি নষ্ট হওয়ায় পুলিশের স্বাভাবিক টহল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রমে শুরুতে কিছুটা বিঘœ ঘটেছিল। তবে, বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে এ লজিস্টিক সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। পুলিশের সক্ষমতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর জায়গায় নতুন গাড়ি পুলিশ বহরে যুক্ত করার প্রক্রিয়া চলমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)