জ্বালানি সংকটে সরকার-বিরোধী দলের দায়িত্ব
যুদ্ধ পরিস্থিতিতে বাড়তি দামে জ্বালানি আনতে গিয়ে নানামুখী চাপ তৈরি হয়েছে সরকারের উপর।
এই সংকটের পুরো দায় বর্তমান সরকারের ঘাড়ে চাপানো সহজ, কিন্তু তা পুরো সত্য না। মাত্র ৩৫ দিন আগে দায়িত্ব নেয়া একটি সরকারের পক্ষে বসেই তিন মাসের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বাস্তবে কঠিন। আবার এটাও সত্য, রাষ্ট্র তো শূন্যে চলে না। আগের ব্যবস্থাপনা, আমদানি চুক্তি, রিজার্ভ পলিসি, শিপমেন্ট টাইমিং, বৈদেশিক মুদ্রার চাপ, সবকিছুর ওপর বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। তার মানে এই না যে, কাউকে দায়মুক্তি দিতে হবে। বরং এর মানে হলো- এই সংকটকে দলীয় শ্লোগানের সরল অঙ্কে নামিয়ে আনা ঠিক হবে না। কারণ বৈশি^ক যুদ্ধ, হরমুজে চাপ, সরবরাহ ব্যাহত হওয়া, তেলের দাম বাড়া, এলএনজি বাজারে অস্থিরতা, এগুলোর কোনোটাই ঢাকার হাতে ছিল না।
তাই এখন আসল প্রশ্ন দায়ী কে, সেটা না। আসল প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে কে কতটা দায়িত্বশীল আচরণ করছে। সরকারদলের দায়িত্ব প্রথমত জনতার সঙ্গে সৎ থাকা। যদি চাপ থাকে, সেটা বলতে হবে। যদি মজুত সীমিত হয়, সেটাও বলতে হবে। যদি দাম না বাড়িয়ে আমদানি টিকিয়ে রাখতে অতিরিক্ত ভর্তুকি বা বাজেটারি চাপ নিতে হয়, সেটাও বলতে হবে। মানুষের সঙ্গে এমনভাবে কথা বলতে হবে যাতে তারা মনে না করে, সরকার তাদের ভোগান্তিকে তুচ্ছ করে দেখছে। এখন পর্যন্ত মিডিয়ায় সরকারপক্ষের কিছু বক্তব্যে যে একধরনের প্রশাসনিক আশ^াস আছে, সেটা ভালো, কিন্তু মানুষের কষ্টের প্রতি দৃশ্যমান কৃতজ্ঞতা এবং সহমর্মিতা খুব জোরালোভাবে দেখা যায়নি। অথচ এই সময়ে সবচেয়ে বড় কথা হলো, মানুষ ভয়াবহ ভোগান্তি সত্ত্বেও এখনো রায়টের পথে যায়নি। এটাকে সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ সামাজিক সংযমও এক ধরনের নাগরিক অবদান।
একইভাবে বিরোধী দলের দায়িত্বও কম না। এই জায়গায় শুধু “সরকার ব্যর্থ” বললে রাজনৈতিক বক্তৃতা হয়, সমাধান হয় না। কারণ আজ সরকার বদলালেও আগামীকাল হরমুজ খুলে যাবে না, তেলের আন্তর্জাতিক দাম রাতারাতি নেমে যাবে না, শিপিং ইন্স্যুরেন্স খরচ কমে যাবে না। ফলে বিরোধী দলের দায়িত্ব হওয়া উচিত জনগণকে উসকানি না দেওয়া, পাম্পভিত্তিক আতঙ্ক না বাড়ানো, গুজব ছড়ানো বন্ধ করা, এবং যেখানে সম্ভব সেখানে সাশ্রয়, অগ্রাধিকারভিত্তিক ব্যবহার, জরুরি সেবাকে আগে রাখা, এই ধরনের জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখা। রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু সবকিছুকে অগ্নিমুখী করে তুললেই বিরোধী রাজনীতি সফল হয় না। কিছু কিছু সময় আসে, যখন বিরোধিতার মধ্যেও রাষ্ট্রবোধ দেখাতে হয়।
এই সংকটে সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো আইনশৃঙ্খলা। জ্বালানি তেল কেবল গাড়ির বিষয় না। এর সঙ্গে জড়িত অ্যাম্বুলেন্স, হাসপাতাল, কোল্ড চেইন, খাদ্য পরিবহন, কৃষি, বিদ্যুৎ, শিল্প, এমনকি দৈনন্দিন নগরজীবন। এই জায়গায় যদি পাম্পে হামলা, মজুতদারি, কৃত্রিম সংকট, কালোবাজারি, বা রাজনৈতিক মবিলাইজেশনের নামে ভাঙচুর শুরু হয়, তাহলে ক্ষতি বহুগুণ বাড়বে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বাংলাদেশে এসে রাস্তায় আরেকটা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি করলে তার মাশুল দেবে সাধারণ মানুষই। তাই সরকারকে কঠোর হতে হবে কালোবাজারি, মজুতদারি আর গুজবের বিরুদ্ধে, কিন্তু সেই কঠোরতা যেন নাগরিক অবমাননার রূপ না নেয়। আর বিরোধী দলকেও স্পষ্ট করে বলতে হবে, তারা কোনও ধরনের রায়ট, পাম্পভাঙচুর বা জ্বালানিকে কেন্দ্র করে অরাজকতার পক্ষে না। (সংশোধিত ও পরিমার্জিত)
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।