নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে এখন ছিনতাইকারীরা যাত্রীবেশে রিকশা ও ব্যাটারিচালিত রিকশাও ছিনিয়ে নিচ্ছে। গত ৮ এপ্রিল রাত ৯টার দিকে আপ-ডাউন যাতায়াতের কথা বলে চালক শাহ আলম মিয়ার রিকশা ভাড়া করে দুই ব্যক্তি। পরে মাঝপথে কৌশলে তার রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
ছিনতাইকারীদের উৎপাত কমবেশি সারা বছরই ঘটছে। তবে দুই ঈদের সময় রাজধানীতে বেপরোয়া হয়ে ওঠে ছিনতাইকারীরা।
গত বছর ঢাকা মহানগরকে ছিনতাইমুক্ত করতে এবং নগরবাসীর নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে টাস্কফোর্স গঠন করে ডিএমপি। ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স রাজধানীতে ছিনতাইকারীদের বিভিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত এপ্রিলে সারা দেশে ৬৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬৩২ জন মানুষ মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৮৬৬ জন।
গত বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সই করা প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।
বিআরটিএ’র পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১৩৫টি দুর্ঘটনায় ১২৩ জন নিহত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইসরাইলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট আরো তিনটি জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গত বৃহস্পতিবার এক ভাষণে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ইয়েমেনের সেনাবাহিনী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এডেন সাগরে দু’টি জাহাজ এমএসসি দিয়েগো এবং এমএসসি গিনায় হামলা চালিয়েছে। সেইসঙ্গে এমএসসি ভিট্টোরিয়া নামক আরেকটি জাহাজে ভারত মহাসাগরে একবার এবং আরব সাগরে আরেকবার হামলা চালানো হয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি ১৫ শতাংশ। বাড়তি এই মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ ভালো নেই। গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস মিলনায়তনে ‘বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একটি জরিপের তথ্য উল্লেখ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এ কথা বলে।
সভাপতির বক্তব্যে বিনায়ক বলে, ‘সম্প্রতি বিআইডিএসের পক্ষে দেশের সব জেলা থেকে তথ্য সংগ্রহ করে একটি পদ্ধতিতে মূল্যস্ফীতি হিসাব করা হয়েছে। তাতে দেখা গেছে, খাদ্য মূল্যস্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই ভূখ-টির রাফা শহর। গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরেই এবার হামলা জোরদার করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।
আর এরই জেরে শহরটি ছেড়ে ইতোমধ্যেই চলে গেছেন ৮০ হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘ এই তথ্য সামনে এনেছে। দখলদার ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার অন্যান্য অংশ থেকে তারা এখানে আশ্রয় নিয়েছিলেন।
গতকাল জুমুয়াবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোম বাকি অংশ পড়ুন...
জয়পুরহাট সংবাদদাতা:
গত ২৯ শে শাওওয়াল শরীফ ১৪৪৫ হিজরী, লাইলাতুল খমীস ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে ইন্তেকাল করেন- জয়পুরহাট জেলা আনজুমান উনার প্রধান দায়িত্বশীল, আজিমুশ্বান রাজারবাগ শরীফ সিলসিলার বিশিষ্ট খাদিম গোলাম, বিশিষ্ট সূফি হযরতুল আল্লামা মুহম্মদ আবদুল হাই সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উনার বুর্জগ পিতার প্রতিষ্ঠিত জয়পুরহাট সিদ্দিকীয়া মাদরাসায় প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। উনার সম্মানিত আব্বা যিনি জয়পুরহাট শহরে হাজী সাহেব নামে মাশহুর ছিলেন তিনিও মহান মুরশিদে আযম, কিবলা কাবা স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তালের শাঁস বাজারে এখন বেশ সহজলভ্য। গরমেই ফলটির দেখা পাওয়া যায়। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী। গরমে শরীর ও পেট ঠান্ডা রাখে তালের শাঁস। এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যারও সমাধান করে এই ফল।
জানেন কি, তালের শাঁসে থাকে আয়োডিন, মিনারেলস, পটাশিয়াম, জিংক ও ফসফরাস। বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর তালের শাঁস নানা রোগের দাওয়াই হিসেবে কাজ করে। জেনে নিন এই ফল কোন কোন রোগ সারায়-
১. এই ফল শরীরে শক্তি জোগায় ও দৈহিক তাপমাত্রা কমিয়ে দেয়। ফলেই শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে।
২. শরীরকে আর্দ্র রাখতেও তালের শা বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
চাঁদপুরে যৌতুক না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী ইব্রাহিম প্রধানিয়াকে বেনাপোল পৌর এলাকা থেকে আটক করেছে র্যাব।
গত বৃহস্পতিবার (০৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে বেনাপোল পৌরশহরের ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, গত ১০ এপ্রিল চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকায় স্ত্রী খাদিজা আক্তারকে (২৩) নির্যাতন করে শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী ইব্রাহীম। চাঞ্চল্যকর ও স্পর্শকাতর এই হত্যাকা-ের বিষয়ে নিহত গৃহবধূ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইয়াবাসহ রুমা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বামী কাওছার আহম্মেদের কাছে ইয়াবা আছে বলে ৯৯৯ এ ফোন করেন তিনি। গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া থেকে রুমাকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বিক্রির অভিযোগে জাকির (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ১২ বছর আগে বিয়ে হয় প্রবাসী কাওছার ও রুমার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে। তারা উভয়েই পরস্পরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করে। এই ঝগড়া বিবাদের কারণে কাওছার বিদ বাকি অংশ পড়ুন...












