শীর্ষ তিন গ্রাহকের কাছে দেশের ১৯ ব্যাংকের মূলধন
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশের তিন শীর্ষ গ্রাহকের হাতে ঋণ হিসেবে আছে ১৯ ব্যাংকের মূলধন। কোনো কারণে এই তিন গ্রাহক খেলাপি হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যাংকগুলো ন্যূনতম ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) সংরক্ষণ তথা প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হবে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের সেপ্টেম্বরভিত্তিক আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদনে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে। গত সোমবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বরাবরই বড় গ্রাহকদের ঋণ দিতে বেশি আগ্রহী থাকে। এই জন্য তারা অসুস্থ প্রতিযোগিতায়ও লিপ্ত হয়। গ্রাহকের সক্ষমতা ও ঝুঁকি বিবেচনা না করেই বড় অঙ্কের ঋণ তুলে দেওয়া হয়। ব্যাংকগুলোর এই আগ্রাসী প্রবণতার কারণে গুটিকয়েক গ্রাহকের কাছে বিপুল অঙ্কের ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে, যা ব্যাংক খাতে ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন তারা।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ব্যাংকগুলোর মধ্যে বড় গ্রাহকদের ঋণ দেওয়ার প্রবণতার কারণে ছোট ব্যবসায়ীরা কাঙিক্ষত পরিমাণ ঋণ পাওয়া থেকে বঞ্চিত হন। এ ছাড়া ঋণ কেন্দ্রীভূতকরণ একটি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় অসুবিধা তৈরি করতে পারে। কেবল বিভিন্ন ব্যক্তি ও খাতে ঋণ বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে ব্যাংকের এ ঝুঁঁকি হ্রাস করা সম্ভব বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে প্রি-শক পরিস্থিতিতে ১০টি তফসিলি ব্যাংক ন্যূনতম প্রয়োজনীয় সিআরএআর সংরক্ষণে ব্যর্থ হয়েছে। বাকি ৫১টি ব্যাংকের ওপর পরিচালিত অভিঘাত নির্ণয় করে কেন্দ্রীয় ব্যাংক দেখতে পায়, এই ব্যাংকগুলোর শীর্ষ তিন গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে ১৯টি ব্যাংক ১০ শতাংশ সিআরএআর সংরক্ষণ করতে পারবে না।
এ ছাড়া ওই সময় পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে যে পরিমাণ খেলাপি ঋণ রয়েছে, তা যদি আরও ৩ শতাংশ বাড়ে, তা হলে আরও ৫টি ব্যাংক ন্যূনতম ১০ শতাংশ সিআরএআর সংরক্ষণে ব্যর্থ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)