একেক গাড়ির একেক গতি!
সড়কে বিশৃঙ্খলার নতুন আয়োজন
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সড়কে যানবাহনের গতির লাগাম টানা দুর্ঘটনা কমাবে- এমনটা মনে করছেন না দেশের সাধারণ মানুষ ও যোগাযোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিআরটিএ সড়কে যানবাহনের গতি কমিয়ে সড়ক দুর্ঘটনা নয় বরং দেশের অর্থনীতির চাকায় ‘হালকা ব্রেক’ চাপার চেষ্টা করছে। মূলত সড়ক দুর্ঘটনার ক্ষেত্র তৈরি করছে তারা আর দায় চাপাচ্ছে জনগণের ঘাড়ে।
যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক হাদিউজ্জামান বলেন, আমাদের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অনুযায়ী সড়ক দুর্ঘটনা ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। কিন্তু সেটা কমাতে হলে বিজ্ঞানসম্মত কাজগুলো করতে হবে। আমি একটা সড়ক তৈরি করলাম উচ্চগতির। আর সেই সড়কে যানবাহন চলাচলের অনুমতি দিলাম তার অর্ধেক! তা তো ঠিক নয়। সড়কের স্পিড লিমিট হতে হবে সামঞ্জস্যপূর্ণ। একই সড়কে যানবাহনভিত্তিক গতিসীমা নির্ধারণ করতে গেলে অনেক কৌশলে কাজ করতে হবে। সড়কের ব্যাকরণ বলেÍ লেনভিত্তিক গাড়ি চলতে হবে। কিন্তু আমাদের এখানে একই লেনে বিভিন্ন ধরনের গাড়ি থাকে। লেনভিত্তিক কনসেপ্ট এখানে নেই।
তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের লিমিট দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং প্রাইভেটকার-বাসের লিমিট দেওয়া হয়েছে ৮০ কিলোমিটার। এখন আমার পেছনে থাকা ৮০ কিলোমিটার গতির গাড়ির ওভারটেক করতে অসুবিধা হবে। যদি আমাদের লেনভিত্তিক ব্যবস্থা থাকত তাহলে আমরা বলতে পারতাম যে, এই লেনে শুধু মোটরসাইকেল চলবে, এই লেনে বাস এবং ট্রাক চলবে। এখন একই লেনে যদি বিভিন্ন ধরনের যানবাহন থাকে এবং তাদের গতিও যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তো এখানে গতির তারতম্য আরও বাড়তে থাকবে। গতির তারতম্য থাকলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।
যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক বলেন, উনারা যে গতি নিয়ন্ত্রণের একটি ডিসিশন নিলেন, তাদের কোনো গবেষণা আছে? দ্রুতগতির জন্য বেশি দুর্ঘটনা ঘটছে এমন কোনো তথ্য-উপাত্ত আছে? কেন দুর্ঘটনা ঘটছে সেটার প্রকৃত কারণ জানতে হবে। আমার মনে হওয়া কারণে কোনো সড়কে যানবাহনের গতি কমিয়ে দেব, সেটা হতে পারে না। এলিভেটেডে এক্সপ্রেসওয়েতে পরপর দুটি দুর্ঘটনা হওয়ার পর সেখানে গতি ৬০ কিলোমিটারে নামিয়ে আনা হলো। এটা আসলে কাজের হলো নাকি হিতে বিপরীত হলো? যদি সঠিক কারণ না জেনে দাওয়াই দেওয়া হয়, তাহলে তো রোগের উপসর্গের চিকিৎসা করা হবে এবং উনারা (বিআরটিএ) তাই করছেন।
অদক্ষ চালক এবং ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে জোর না দিয়ে গতিতে কেন নজর? জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘বিআরটিএর জায়গা থেকে বিআরটিএ তার চেষ্টা করছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা। ওইসব বিষয়ে মোবাইল কোর্ট, জরিমানা, গাড়ি ডাম্পিং নিয়মিতভাবে চলছে। গতি নিয়ন্ত্রণের বিষয়টা সড়কের নিরাপত্তার জন্য আরেকটা নতুন উদ্যোগ বলতে পারেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












