নিজস্ব প্রতিবেদক:
দিনদুপুরে ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইকে সাজানো নাটক দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আজকে ব্যাংকের ১১ কোটি টাকা দিনে দুপুরে চড়-থাপ্পড় দিয়ে হাইজ্যাক করা হয়।
কি সাজানো নাটক? সবাই মিলে ভাগবাটোয়ারা করে এখন বলছে, ৯ কোটি নয়, তিন কোটি টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা কোথায় গেল, এর জবাব দেবে কে?
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকার দেশটাকে নরকে পরিণত করেছে। আজকেà বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আগামী ১৮ মার্চ দিনাজপুর অঞ্চলের মানুষের জন্য ঐহিতাসিক দিন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই পাইপলাইনের মাধ্যমে বর্তমান চাহিদা অনুযায়ী বছরে প্রায় ২.৫ লাখ মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা সম্ভব হবে।’
গত জুমুয়াবার (১০ মার্চ) ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের দিনাজপুর পার্বতীপুরে রিসিপ্ট টারà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশে ৩০০ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে। পূর্ব-প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখতে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে গরুর গোশত বা চামড়া বহনের অভিযোগে মুসলিম ও দলিতদের ওপর হামলার ঘটনা বাড়তে দেখা যাচ্ছে।
এবারও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুর গোশত বহনের সন্দেহে এক মুসলিমকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টতার অভিযোগে তিন হিন্দুত্ববাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার এক পুলিশ কর্মকর্তা।
৫৬ বছর বয়সী নাসিম কুরেশি কয়েকদিন আগে একদল হিন্দুত্ববাদীর হামলায় মারা যান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতের কিছু অঞ্চলে গরুর গোশত বিক্রি ও খাওয়ায় বিধিনিষেধ আছে।
কট্টরপন্থি হিন্দু বাকি অংশ পড়ুন...
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
গুলিস্তানসহ সম্প্রতি কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোনো নাশকতা চেষ্টার তথ্য মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ঘটা বিস্ফোরণের সঙ্গে এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলের কিছু অংশে নজিরবিহীন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। উত্তরাঞ্চলের শাহে শহরে বৃহস্পতিবার তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াসে (৮৯ ফারেনহাইট) পৌঁছায়। যা আবহাওয়া পরিস্থিতির মৌসুমী রেকর্ড ভেঙে দিয়েছে বলে দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।
শাহে ছাড়াও হেবেই প্রদেশের গাওয়ি, ইয়ংনিয়ান এবং হান্ডানের মতো অঞ্চলগুলোতেও চলতি বছরের শুরুতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। একই সঙ্গে চলতি মার্চ মাসের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হয়েছে এসব শহর।
চীনের সরকারি আবহাওয়ার পূর্বাভাষবিষয়ক ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের ডনবাসের বাখমুত শহর নিয়ন্ত্রণের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শহরটিতে থাকা ইউক্রেনীয় সেনাদের ওপর তিন দিক দিয়ে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে বাখমুতে প্রতিদিন ১০০-২০০ ইউক্রেনীয় সেনা হতাহত হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কেন এ শহরটি ছাড়ছে না তারা?
গার্ডিয়ান জানিয়েছে, কারও কারও মতে বাখমুত আকড়ে ধরে রাখার কারণটি পুরোপুরি রাজনৈতিক। এর কার্যকর কোনো কারণ এখন নেই। এই বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রাখতে গত বছর থà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ছিনতাই হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। টাকা উদ্ধারের পর ডিবি জানায়, ছিনতাই হওয়া টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা তারা উদ্ধার করেছে। তবে গ-গোল দেখা দেয় উদ্ধার হওয়া টাকা গণনার পর। টাকা গণনার পর তুরাগ থানা জানায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ডিবি যা বলছে তা নয়, প্রকৃত সংখ্যা ৩ কোটি ৮৯ লাখ টাকা।
এরপরই উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে ঠেলাঠেলি শুরু হয় ডিবি ও ডিএমপির উত্তরা বিভাগ পুলিশের মধ্যে। এ বিষয়ে ডিবি বলছে, উদ্ধার হওয়া টাকার আসল পরিমাণ জানে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামনে নির্বাচন। এ কারণে রমাদ্বান শরীফে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাকে গুরুত্ব সহকারে নিচ্ছে সরকার। তবে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে সরকারের বিভিন্ন মহলেই রয়েছে শঙ্কা। এই শঙ্কা বাড়িয়ে দিয়েছে ডলার সংকট। দুই মাস আগে থেকেই বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধিনস্থ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, রমাদ্বান শরীফে বাজার নিয়ন্ত্রণে এরইমধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই) সব পক্ষ নিয়ে বৈঠক করেছে। এলসি খো বাকি অংশ পড়ুন...












