রেকর্ড ভাঙা তাপমাত্রায় ভুগছে চীন
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মার্চ, ২০২৩ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলের কিছু অংশে নজিরবিহীন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। উত্তরাঞ্চলের শাহে শহরে বৃহস্পতিবার তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াসে (৮৯ ফারেনহাইট) পৌঁছায়। যা আবহাওয়া পরিস্থিতির মৌসুমী রেকর্ড ভেঙে দিয়েছে বলে দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।
শাহে ছাড়াও হেবেই প্রদেশের গাওয়ি, ইয়ংনিয়ান এবং হান্ডানের মতো অঞ্চলগুলোতেও চলতি বছরের শুরুতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। একই সঙ্গে চলতি মার্চ মাসের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হয়েছে এসব শহর।
চীনের সরকারি আবহাওয়ার পূর্বাভাষবিষয়ক এক কর্মকর্তা স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে বলেছেন, ‘আজ আমরা রেকর্ড উচ্চ-তাপমাত্রার পাশাপাশি দ্রুত উষ্ণ হয়ে যাওয়া পৃথিবী দেখছি।’
চলতি সপ্তাহে চীনের এক ডজনেরও বেশি শহর অন্যান্য বছরের এই সময়ের তুলনায় রেকর্ড উচ্চ-তাপমাত্রা দেখেছে। চীনের উহান এবং ঝেংঝু শহরে মার্চের শুরুতে স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছে।
বেইজিং বলছে, অন্যান্য দেশের তুলনায় জলবায়ু পরিবর্তনের বেশি ঝুঁকিতে আছে চীন। আগামী বছরগুলোতে দেশটির চরম আবহাওয়ার রেকর্ড হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির আবহাওয়া বিজ্ঞানীরা।
সিএমএর বিশেষজ্ঞ ঝ্যাং জিংইং স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, চীনে গড় তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক স্তরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু দেশটিতে রেকর্ড-ভাঙা তাপমাত্রা ‘নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।’
গত গ্রীষ্মের তাপ এবং দীর্ঘস্থায়ী খরার পর প্রচুর পরিমাণ পানি ব্যবহার করে এমন প্রকল্পগুলো বন্ধ করার জন্য ২০২২ সালের ডিসেম্বরে রাজধানী বেইজিংয়ে কড়া বিধি-বিধান চালু করা হয়। সেসময় ওই প্রকল্পগুলোর কারণে বেইজিংয়ে পানি এবং বিদ্যুৎ সরবরাহের সংকট দেখা দিয়েছিল।
...........
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)