আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে লাখ লাখ ইসরায়েলি নাগরিক। মূলত নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে গত শনিবার (১১ মার্চ) এই বিক্ষোভ আয়োজন করা হয় এবং এতে লাখো মানুষ অংশ নেয়।
কয়েক লাখ ইসরায়েলির অংশগ্রহণে হওয়া এই বিক্ষোভকে অনেকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ বলে অভিহিত করেছে। মূলত বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সরকারি পরিকল্পনার বিরুদ্ধে গত ১০ সপ্তাহ ধরে ভূখ-টিতে এই বিক্ষোভ চলছে। গতকাল রোববার (১২ মার্চ) এক প্রà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রে পেঁয়াজের ফলন নিয়ে বিপাকে রয়েছে কৃষকরা। পেঁয়াজের দাম মুখ থুবড়ে পড়েছে। দাম এতটাই কমেছে যে, কৃষকরা প্রতি কেজি মাত্র দু-তিন রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমন অবস্থায় ক্ষেতেই নষ্ট হচ্ছে অনেকের ফসল।
মহারাষ্ট্রের নাসিক জেলার কৃষক কৃষ্ণ ডোংরে এবার সপরিবারে তার পেঁয়াজ চাষের জমিতে দহন ‘অনুষ্ঠান’ করেছিলো। সে মূলত খড়কুটার বদলে পুড়িয়েছে নিজের ক্ষেতের প্রায় ১৫ হাজার কেজি পেঁয়াজ পুড়িয়ে।
ডোংরে বলেছে, পেঁয়াজের দামের যা অবস্থা, তাতে হয়তো আত্মহত্যাই করতে হতো। সেটি করতে পারলাম না। তাই হাতে গড়া ফসলই শেষ বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে ফিরিয়ে দিয়েছে ভারত। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতে পাচার হওয়া ৮ যুবককে দেশটির ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।
যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দেশের à বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
সমন্বিত বালাই দমন ব্যবস্থার একটি অংশ হলো পার্চিং পদ্ধতি। কুমিল্লার অধিকাংশ বোরো ধান আবাদের জমিতে ক্ষতিকারক পোকা দমনে কীটনাশকের পরিবর্তে পার্চিং পদ্ধতি ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে কৃষকরা এ পদ্ধতি ব্যবহারে আগ্রহী হয়ে উঠায় কৃষক আগের চেয়ে বেশি আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
মূলত, ধানক্ষেতে গাছের ডাল, খুঁটি, বাঁশের কঞ্চি ও ধইঞ্চার ডাল পুঁতে রাখা হয়। পাখিরা এসব ডাল বা কঞ্চির ওপর বসে ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে। এই পদ্ধতিকেই ‘পার্চিং’ ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যারা বিদ্যুতের বদলে জনগণকে খাম্বা দিয়েছে, বিদ্যুতের দাবি করায় জনগণের ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তাদের (বিএনপি) মুখে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদানি à বাকি অংশ পড়ুন...
রাবি সংবাদদাতা:
বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে ছোট ছোট যানবাহন চললেও বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বিনোদপুর গেইট এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে সিনেট ভবনে অবরুদ্ধ করে রাখে। পরে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সহায়তায় তিনি সেখান থেকে বেরিয়ে তার বাসভবনে গিয়ে অবস্থান নেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ১২টার দিকে বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিয়ে শতাধিক শিক্ষার্থী সিনেট ভবনে ভিসিকে অবরুদ্ধ করে। সেখা বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক পিএফ, গ্র্যাইচুইটিসহ চূড়ান্ত পাওনা এককালীন পরিশোধের দাবিতে শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করেছে।
মহসেন জুট মিলের শ্রমিক, কর্মচারী ও বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মিলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি চুড়ান্ত পাওনা আদায়সহ ন্যায়সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৫ মার্চ বুধবার অ্যাজাক্স মিলের সামনে সকাল ১০টায় মানববন্ধন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করা হয়েছে। অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী এ রিট আবেদনটি দায়ের করেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক ফারাহ মাহবুব ও বিচারক আহমেদ সোহেলের হাইকোর্ট এ রিট আবেদনটিও প্রধান বিচারকর কাছে পাঠিয়ে দেয়।
এর আগে মুহম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনতে বিব্রতবোধ করে হাইকোর্ট। রিট আবেদনটি প্রধান বিচারকর কাছে পাঠিয়েছà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বস্ত্র ও পাটমন্ত্রী বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রত্যেক মাসেই বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হবে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় পাট দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বহুমুখী বিক্রয় ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বহুমুখী পাটপণ্যের প্রসার বাড়াতে আরও বেশি হারে দেশে ও বিদেশে পাটপণ্যের প্রদর্শনী করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সে দিন আর বেশি দূরে নয়, সরকারের সফল উদ্যোগের ফলে বহুমুখী পাটপণ্য সবার হাতে হাতে পৌঁছাতে পারবো।
১২ থেকে ১৬ মার্চ প্রতিদিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে মার্চের প্রথম সপ্তাহে কাতারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনের ফাঁকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। গত শনিবার (১১ মার্চ) সাক্ষাৎকারটি প্রচার করেছে সংবাদমাধ্যমটি। সেখানে রোাহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের সম্পর্কে বলেছেন, ‘যখন রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু হয়, রোহিঙ্গারা নির্যাতন, হত্যা ও ধর্ষণের শিকার হচ্ছিলৃতাদের প্রà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বন্ধ হয়ে গেলো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক। গত বুধবার ব্যাংকটির কর্তৃপক্ষ কিছু শেয়ার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণাই কাল হয়ে দাঁড়ায় ৪০ বছরে পুরোনো ব্যাংকটির জন্য। আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা ব্যাপকহারে জামানত তুলে নেয়, কমে যায় শেয়ারের দরও। আর তাতেই মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরি দেউলিয়া হয়ে যায় সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)।
গত জুমুয়াবার (১০ মার্চ) ঐতিহ্যবাহী ব্যাংকটি বন্ধ করে দিয়ে তাদের সব আমানতের দায় নিজেদের হাতে তুলে নিয়েঠবাকি অংশ পড়ুন...












