গরুর গোশত ইস্যু: ভারতে আবারও মুসলিমকে পিটিয়ে হত্যা
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে গরুর গোশত বা চামড়া বহনের অভিযোগে মুসলিম ও দলিতদের ওপর হামলার ঘটনা বাড়তে দেখা যাচ্ছে।
এবারও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুর গোশত বহনের সন্দেহে এক মুসলিমকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টতার অভিযোগে তিন হিন্দুত্ববাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার এক পুলিশ কর্মকর্তা।
৫৬ বছর বয়সী নাসিম কুরেশি কয়েকদিন আগে একদল হিন্দুত্ববাদীর হামলায় মারা যান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতের কিছু অঞ্চলে গরুর গোশত বিক্রি ও খাওয়ায় বিধিনিষেধ আছে।
কট্টরপন্থি হিন্দু গোষ্ঠীগুলো অনেকদিন ধরেই সমগ্র ভারতজুড়ে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়ে আসছে।
এ সংক্রান্ত কোনো আইন না হলেও ২০১৪ সালে মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় বসার পর থেকে স্বঘোষিত হিন্দু গো-রক্ষক গোষ্ঠীগুলো নিজেরাই নিজেদের আইন বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছে।
বিহার এখন একটি আঞ্চলিক দল শাসন করছে, মোদীর বিজেপি আছে বিরোধীদলে। রাজ্যটির রসুলপুর থানায় কুরেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
আদালতে দেওয়া পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ২০ জনের বেশি লোক কুরেশিকে ঘিরে ধরে তার ওপর হামলা চালায়।
ওই উন্মত্তদের হাত থেকে পুলিশ কুরেশিকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, বলা হয়েছে বিবৃতিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)