ক্ষমতায় টিকে থাকতেই আদানির সঙ্গে চুক্তি -ঢালী
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে আদানির সঙ্গে চুক্তি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আদানির বিদ্যুতের কাছে বাংলাদেশ বিক্রি করা হয়েছে। থলের বিড়াল বেরিয়ে এসেছে। এ বিদ্যুতের দাম হবে ১৫ টাকা ইউনিট। ভারত যেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখে, এ জন্যেই আদানির সঙ্গে চুক্তি। দিল্লির গোলামির জন্য আমরা এ দেশ স্বাধীন করিনি।
তিনি আরও বলেন, এ দেশটাকে লুটেপুটে লাখ লাখ কোটি টাকা এ সরকার পাচার করেছে। এর মাশুল দিতে হচ্ছে জনগণকে। তারা চুরি করবে, লুট করবে, আর এদেশের জনগণ তাদের লুটের টাকার মাশুল দিবে? সবসময় দিন এক রকম যায় না। আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় জেলে দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দিবেন না। আমাদের কত আর জেলে নেবেন? প্রস্তুত থাকেন আওয়ামী লীগ। ক্ষমতায় না থাকলে আপনাদের ৩০০ অবৈধ এমপিকে জেলে যেতে হবে।
খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, আমাদের তিস্তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? এটা আওয়ামী লীগের ভারতকে দেওয়া উপহার। ওরা কত নির্লজ্জ! ওরা জানে ওদের পায়ের নিচে মাটি নেই। আজ বিএনপির কর্মীরা জেগে উঠেছে। এ ঢেউ সামলানের ক্ষমতা তাদের নেই। নিরপেক্ষ নির্বাচন হতেই হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি কর্মীদের বুকে একফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলার মাটিতে আর কোনো নির্লজ্জ নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি বলেন, আপনারা জানেন দেশ কিভাবে চলছে। তেল-নুন থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। দেশের মানুষ যখন খেতে পায় না তখন এ প্রধানমন্ত্রী ১৮ পদের মাছ দিয়ে তরকারি খান। এটা জনগণের সঙ্গে পরিহাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)