পাইপলাইনে ভারত থেকে বছরে ২.৫ লাখ মে. টন ডিজেল আমদানি
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আগামী ১৮ মার্চ দিনাজপুর অঞ্চলের মানুষের জন্য ঐহিতাসিক দিন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই পাইপলাইনের মাধ্যমে বর্তমান চাহিদা অনুযায়ী বছরে প্রায় ২.৫ লাখ মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা সম্ভব হবে।’
গত জুমুয়াবার (১০ মার্চ) ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের দিনাজপুর পার্বতীপুরে রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে রেলওয়ে ওয়াগনের মাধ্যমে ভারত থেকে বার্ষিক ৬০ থেকে ৭০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। পাইপলাইনের মাধ্যমে বর্তমান চাহিদা অনুযায়ী বার্ষিক প্রায় ২.৫ লাখ মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা সম্ভব হবে। ডিজেল ভিত্তিক সৈয়দপুরে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হলে চাহিদা অনুযায়ী আরও ২-২.৫ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা যাবে।
নসরুল হামিদ বলেন, পার্বতীপুরের ডিপো থেকে দৈনিক ৮০০/১০০০ মেট্রিক টন জ্বালানি তেল উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা সম্ভব হবে। অতিরিক্ত ২৯ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত বৃদ্ধি পেয়ে মোট ধারণক্ষমতা ৪৩ হাজার মেট্রিক টন হবে এবং এই পাইপ লাইনের মাধ্যমে সৈয়দপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে দৈনিক ১ হাজার মে ট্রিক টন ডিজেল সরবরাহ করাও সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)