সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার তথ্য মেলেনি -স্বরাষ্ট্রমন্ত্রী
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
গুলিস্তানসহ সম্প্রতি কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোনো নাশকতা চেষ্টার তথ্য মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ঘটা বিস্ফোরণের সঙ্গে এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতা পরিকল্পনার কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
তিনি বলেন, প্রত্যেকটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখনো পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি। এখনো পর্যন্ত অনুসন্ধান চলছে, আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিক বাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।
আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না মন্তব্য করে মন্ত্রী বলেন, আমাদের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের প্রথমে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি।
আসাদুজ্জামান খান বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক। বিরোধীদল বলুন কিংবা ভিন্নপথের রাজনীতি বলুন সবাই যার যার কৌশল অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনোরকম বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। তারা তাদের কাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)