‘আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তিতে কোনভাবেই লাভবান হতে পারেনি বাংলাদেশ’
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মার্চ, ২০২৩ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ভারতের কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে একটি সমস্যা চিহ্নিত হলে বিতর্ক সামনে আসে। এ বিষয়ে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) আপত্তি জানালে সেটি সমাধানে দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনার কথা জানা গেছে।
আদানি গ্রুপের সঙ্গে সঙ্গে বিপিডিবির চুক্তিটি ২৫ বছর মেয়াদের। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে আমদানি করা কয়লা ব্যবহার হবে। কিন্তু যে পদ্ধতিতে কয়লা আমদানি করা হবে তাতে আমদানি খরচ বেশি দেখানোর সুযোগ রয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম এ প্রসঙ্গে বলেন, এই পদ্ধতি মেনে নেওয়া সম্ভব নয়।
‘দীর্ঘমেয়াদী চুক্তিতে কেউ কখনো এত দাম দিয়ে কয়লা কেনে না। আমরা সেটা পায়রার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ,আমরা রামপাল এবং এস আলম তিনটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। আমি মনে করি আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। এটা আরো স্পেসিফিক হওয়া উচিৎ ছিল এবং দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারটা ওখানে উল্লেখ করা দরকার ছিল।’
‘কিন্তু সেটা খুব সিম্পল ভাষায় নিউক্যাসলের কয়লা ধরে আমাদের এই চুক্তিটা করা হয়েছে। এটা একটা বড় ধরনের ভুল হয়েছে। বাট দ্যাট ওয়াজ ও মিসটেক ডান ইন গুড ফেইথ। আমি মনে করি, কোনো অবস্থাতেই এই শর্ত বাস্তবায়ন করা উচিত নয়।’
আদানি যে বাড়তি সুবিধা পেয়েছে, প্রথমত, বিনা দরপত্রে একতরফা সিদ্ধান্তে আদানির সঙ্গে এ চুক্তি করা হয়েছে। এ চুক্তির ফলে আমদানি করা কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি, ক্যাপাসিটি চার্জ নির্ধারণ ও বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হবে বলেই সমালোচনা হচ্ছে।
বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে বাংলাদেশে ভোক্তাদের পক্ষে দীর্ঘদিন কাজ করছেন এম শামসুল আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার যদি চায়, আমরা আদানির বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে অনুসন্ধান করতে পারি। যে অভিযোগ উঠেছে সেটা নিস্পত্তি হবে না কেন- অন্তত আমাদের দেখা উচিত অভিযোগের মেরিট আছে কি নেই।
শামসুল আলম আরও বলেন, ‘অভিযোগ যে সবজায়গায় আদানি অস্বীকার করেছে তাও নয়। সেই ব্যাপারগুলো নিয়ে বিদ্যুৎ বিভাগ এখন পর্যন্ত কোনো কনসার্ন দেখায়নি, দেখাচ্ছে না। এ কারণে বিষয়গুলো ধামাচাপা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।’
শামসুল আলম মনে করেন চুক্তির দরকষাকষিতে বাংলাদেশ মোটেও লাভবান হয়নি। বাংলাদেশে কয়লা ভিত্তিক পায়রা এবং রামপাল বা এস আলমের সাথে চুক্তিও সমালোচনার উর্ধ্বে রাখা যায়না উল্লেখ করে তিনি বলেন, পায়রা বা রামপালের চুক্তির চেয়েও আদানির চুক্তির শর্ত 'দেশের স্বার্থ পরিপন্থী।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












