ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই সাজানো নাটক -ফখরুল
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দিনদুপুরে ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইকে সাজানো নাটক দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আজকে ব্যাংকের ১১ কোটি টাকা দিনে দুপুরে চড়-থাপ্পড় দিয়ে হাইজ্যাক করা হয়।
কি সাজানো নাটক? সবাই মিলে ভাগবাটোয়ারা করে এখন বলছে, ৯ কোটি নয়, তিন কোটি টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা কোথায় গেল, এর জবাব দেবে কে?
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকার দেশটাকে নরকে পরিণত করেছে। আজকেও পত্রিকায় ছবি আছে, বিল্ডিং ভেঙে পড়ছে। ছাদের রড বেরিয়ে গেছে, কংক্রিট নাই। কারা তৈরি করেছে এগুলো? দেখার দায়িত্ব কাদের? তার নীচে বসে এখনও হাজার হাজার লোক ব্যবসা-বাণিজ্য করছে। সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরিত হয়ে উড়ে গেল। ২২ জন মারা গেল। কারণ যারা দায়িত্বে আছেন তারা দেখেননি। সায়েন্সল্যাব মোড়ে ভবন উড়ে গেল, তিনজন মারা গেল। চট্টগ্রামে মানুষ মারা গেল। কে দায় নেবে?
এসব বিস্ফোরণ-দুর্ঘটনার সব দায় সরকারের জানিয়ে তিনি বলেন, যাদের একমাত্র কাজ হচ্ছে এই দেশের মানুষকে শোষণ করা, লুট করা, বিদেশে টাকা পাচার করা। এ কথা আমার নয়। আজকে গার্ডিয়ান পত্রিকা বলছে বাংলাদেশের উন্নয়নের ফানুস দুর্নীতির কারণে চুপসে গেছে। এমন ভয়াবহ দুর্নীতি চলছে দেশে।
তিনি বলেন, মন্ত্রীরা কথায় কথায় বলেন তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে। আপনারা যখন জামায়াত-জাতীয় পার্টিকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। ১৭৩ দিন অগ্নিসন্ত্রাস করেছেন। লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছেন। এখন সংবিধান কেটে ছিঁড়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এ কথা বলছেন।
ভারতের ব্যবসায়ী গ্রুপ আদানির সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, সেটা বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী চুক্তি দাবি করে তিনি বলেন, আমরা বলেছি এই চুক্তি কোনোভাবেই বাংলাদেশের মানুষের পক্ষে হতে পারে না। এই চুক্তি বাতিল করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












