নিজস্ব প্রতিবেদক:
কৃষকের আগ্রহ থাকলে চলতি বোরো মওসুমে ধান সংগ্রহের লক্ষ্য দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ বছরের বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সে বলেছে, সরকার চায় কৃষক তার ফসলের ভালো দাম পাক। কৃষক ভালো দাম পেলে আমরা খুশি। সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
“চলতি বোরো মৌসুমে সরকার ৪ লাখ টন বোরো ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। তবে কৃষক যদি ধানের দাম ঠিকভাবে না পায় তাহলে সরকার প্রয়োজনে ৭-৮ লাখ টন ধান কিনবে। আর চাল কেনা হবে সাড়ে ১২ লাখ টনà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের স্থানীয় সময় গত শনিবার (৬ মে) বিকেলে লন্ডনের ক্লারিজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে ভুটানের রাজা ও রানী জেটসুন পেমার। বৈঠকে ভুটানের রাজা শেখ হাসিনাকে এ প্রস্তাব দেয়।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে আমরা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি। ভুটানের অর্থনৈতিক অঞ্চলের মতো করে আপনারা আমাদের দেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারেন। এরইমধ্যে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে ব বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা-১ নামের নতুন গ্যাসক্ষেত্রের কূপে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে নিশ্চিত হয়েছে বাপেক্স।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরের দিকে দ্বিতীয় ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
তিনি জানান, ইলিশা-১ কূপ খনন শেষে তিনটি স্তরে বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখেছিলেন তারা। গত ২৮ এপ্রিল তারা ওই কূপে প্রথম ডিএসটি পরীক্ষা শুরু করে আগুন প্রজ্বলন করেন। ৫ মে প্রথম পরীকà বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় মুয়াজ্জিন ইরফান আলীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় রসুলপুর গ্রামের আনোয়ার আলীকে প্রধান আসামি করে ২৮ জনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এজাহারনামীয়দের মধ্য থেকে পুলিশ রসুলপুর গ্রাম থেকে রাবেয়া বেগম (৪৫), সালমা বেগম (২২), খায়রুন্নেছা (২২) ও আনোয়ার আলীকে (৫২) গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে।
এদিকে ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের হত্যার প্রতিবাদে গত সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সামনে মানববনà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী কাজ করছে বাংলাদেশ ব্যাংক। গৃহীত এসব কার্যক্রমের অগ্রগতি আগামী জুলাই মাস থেকে দৃশ্যমান হবে।
শর্ত পূরণে গৃহীত কার্যক্রমের এ পর্যন্ত অগ্রগতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আইএমএফের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন।
মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী এখনো আমাদের ৩০.৯ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। তবে আকুর à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন গত জুমুয়াবার (৫ মে) নিজ সেনাদের ইউক্রেনের বাখমুত থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়। এদিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও চিফ অব জেনারেল স্টাফকে দোষারোপ করে সেনাদের সরিয়ে নেওয়ার হুমকি দেয় সে। প্রিগোজিন দাবি করে, তারা সেনারা পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পাচ্ছে না।
তবে ইউক্রেন জানিয়েছে, বাখমুত থেকে ওয়াগনার সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কোনো ইঙ্গিত তারা দেখতে পায়নি। উল্টো যুদ্ধের অন্যান্য সম্মুখভাগ থেকে বাখমুতে ওয়াগনারের সেনাদের নিয়ে আসা হচ্ছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে যোগ দিতে জুমুয়াবার (৫ মে) ভারতে গিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। সেই উপলক্ষ্যে ভারতের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য পাকিস্তান তাদের জেলে থাকা ৬০০ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব জেলেরা সমুদ্রসীমা লঙ্ঘন করে অবৈধভাবে পাকিস্তানের মৎস সম্পদ লুণ্ঠন করছিলো।
ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। পাকিস্তান সমস্যা সমাধানে পুরো বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চায় কিন্তু ভারত তা চায় না।
ভারত বা পাকিস্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছে, পাকিস্তানের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে অধিকৃত কাশ্মির তারা কবে খালি করছে শুধুমাত্র তা নিয়েই কথা হবে। জুমুয়াবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকের সময় এমন মন্তব্য করে সে।
জয়শঙ্কর বলেছে, পাকিস্তানের জি২০ নিয়ে কিছুই করার নেই। পাশাপাশি আমি একথাও বলতে চাই শ্রীনগর নিয়েও তাদের কিছু করার নেই। শুধুমাত্র কাশ্মির নিয়ে একটি মাত্র বিষয়েই আলোচনা হতে পারে তা হল দখল করে রাখা কাশ্মিরের ভূখ- কবে খালি করবে পাকিস্তান। এছাড়া ওদের সঙ্গে আলোচনার কিছু নেই।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন কাউনà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানের মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় এক জন নিহত ও ২২ জন আহত হয়েছে। স্থানীয় সময় জুমুয়াবার দুপুর ২টা ৪২ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পশ্চিম উপকূলে ভূমিকম্প হয়েছে।
তবে জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৫ ছিল। এর উৎপত্তি স্থল রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।
বাকি অংশ পড়ুন...












