চামড়া শিল্পের রোডম্যাপ প্রকাশ করে মতামত নেবে সরকার
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চামড়া ও পাদুকা শিল্পে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দেশীয় বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি বাড়াতে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে সরকার। এই রোডম্যাপের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে ট্যানারি মালিক, প্রস্তুতকারক, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান।
তিনি জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে চামড়া শিল্পের উন্নয়নে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন একটি কর্মমুখী রোডম্যাপ তৈরি করা হচ্ছে, যাতে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা প্রতিফলিত হয়।
বাণিজ্য সচিব বলেন, চামড়া শিল্পের কাঁচামাল দেশেই রয়েছে এবং এ খাতে দেশীয় প্রযুক্তিবিদদের সক্ষমতাও বেড়েছে। তাই, শুধু রপ্তানির দিকে তাকিয়ে না থেকে দেশের মানুষকে দেশীয় চামড়াজাত পণ্য ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অবস্থান শক্তিশালী করার সুযোগ রয়েছে।
রপ্তানি বাড়াতে বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পরিবেশগত ও সামাজিক মানদ- পূরণে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের একটি কাঠামো এবং জাতীয় ট্রেসেবিলিটি ব্যবস্থা তৈরির কাজ চলছে। অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য পৃথক ট্রেসেবিলিটি ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
চামড়া শিল্পে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে আতাউর রহমান খান বলেন, চামড়া প্রযুক্তির শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে ট্যানারি মালিক ও উদ্যোক্তাদের আরো কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন। বিষয়টি প্রণয়নাধীন রোডম্যাপে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক শিল্পের পরই চামড়া শিল্পের অবস্থান। নতুন বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজার সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
বর্তমানে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়ার পাশাপাশি জুতা, ভ্রমণ ব্যাগ, বেল্ট, মানিব্যাগসহ বিভিন্ন চামড়াজাত পণ্য রপ্তানি হচ্ছে। দেশের হস্তশিল্প প্রতিষ্ঠানগুলোও চামড়ার তৈরি বিভিন্ন শৌখিন পণ্য বিশ্ববাজারে পাঠাচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫ হাজার ৫০০টি ক্ষুদ্র পাদুকা কারখানা রয়েছে। পাদুকা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম উৎপাদক এবং নবম বৃহত্তম ভোক্তাবাজার। দেশে বছরে আনুমানিক ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয়, যার বড় অংশ ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, হংকং ও তাইওয়ানে রপ্তানি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












