সেনা প্রত্যাহার ও অস্ত্র সংকট নিয়ে ওয়াগনারের ঘোষণায় সন্দেহ ইউক্রেনের
রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন গত জুমুয়াবার (৫ মে) নিজ সেনাদের ইউক্রেনের বাখমুত থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়। এদিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও চিফ অব জেনারেল স্টাফকে দোষারোপ করে সেনাদের সরিয়ে নেওয়ার হুমকি দেয় সে। প্রিগোজিন দাবি করে, তারা সেনারা পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পাচ্ছে না।
তবে ইউক্রেন জানিয়েছে, বাখমুত থেকে ওয়াগনার সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কোনো ইঙ্গিত তারা দেখতে পায়নি। উল্টো যুদ্ধের অন্যান্য সম্মুখভাগ থেকে বাখমুতে ওয়াগনারের সেনাদের নিয়ে আসা হচ্ছে। তাদের লক্ষ্য, আগামী ৯ মে-এর আগে পুরো বাখমুত দখল করা। সেদিন রাশিয়া বিজয় দিবস উদযাপন করবে।
অপরদিকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার কর্মকর্তা আন্দ্রি চেরনায়াক বার্তাসংস্থা আরবিকে-ইউক্রেনকে জানিয়েছে, বাখমুত থেকে ওয়াগনার সেনাদের চলে যাওয়া নিয়ে তারা তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাননি। এছাড়া সে জানিয়েছে, ওয়াগনার প্রধান যে অস্ত্র সংকটের কথা বলছে এটি আসলে মিথ্যা। কারণ গত বৃহস্পতিবারও বাখমুতে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে ৫৭০ বারেরও বেশি কামানের গোলা ছুঁড়েছে ওয়াগনার। এছাড়া তাদের অবস্থান লক্ষ্য করে তিনবার বিমান হামলা চালিয়েছে রাশিয়ার বিমানবাহিনী।
আন্দ্রি চেরনায়াক অবশ্য জানিয়েছে, বাখমুতে ওয়াগনারের অসংখ্য সেনা মারা যাচ্ছে। এ বিষয়টি সত্য। আর প্রিগোজিন এখন বুঝতে পারছে যদি বাখমুতে এভাবে তার সেনারা মরতে থাকে তাহলে কয়েকদিন পর তার বাহিনীর অস্তিত্ব থাকবে না। এ কারণে সে সরে যাওয়ার চেষ্টায় আছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।