আল ইহসান ডেস্ক:
রাজধানী ঢাকায় ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার পর এই ঝড় শুরু হয়, চলে প্রায় এক ঘণ্টা। এসময় বজ্রসহ বৃষ্টিপাতও হয়।
সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে শুরু হওয়া কালবৈশাখীর সর্বোচ্চ ঝড়ের গতিবেগ ১০২ কিলোমিটার রেকর্ড ক রা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। তবে আগারগাঁওয়ে ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে তৃতীয় হওয়া সিনান ওগান দ্বিতীয় পর্বের ভোটের আগে ক্ষমতাসীন তায়িপ এরদোয়ানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
গত সোমবার তার এ ঘোষণা পিপলস অ্যালায়েন্সের প্রার্থী এরদোয়ানের সম্ভাবনা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী কেমাল কুলুচতারোলুর চ্যালেঞ্জ আরও প্রকট করল।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, কট্টর জাতীয়তাবাদী ওগান নির্বাচনের আগে খুব বেশি মানুষের কাছে পরিচিত ছিলেন না; কিন্তু ১৪ মে নির্বাচনের প্রথম পর্বে ৫.২ শতাংশ ভোট পকেটে পোরায় অনেক বিশ্লেষকই তাকে রান অফের সম্à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উড্ডয়নরত অবস্থায় মাঝ আকাশ থেকে খুলে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানের একটি ফুয়েল ট্যাংক। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের সময় যুদ্ধবিমানটির ওই অতিরিক্ত ফুয়েল ট্যাংকটি খুলে নিচে পড়ে যায়।
গত সোমবার (২২ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরে এই ঘটনা ঘটে। অবশ্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও কেউ আহত হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের আকাশে উড্ডয়নের সময় সোমবার বিকেলে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দল পিটিআই নয়, অন্য কেউ দেশে নৈরাজ্য-অরাজকতা চায়। গত সোমবার এক ভাষণে সাবেক এই প্রধানমন্ত্রী একথা বলেন।
পাকিস্তানে এখন যা ঘটছে তা আগে কখনও ঘটেনি বলেও এসময় মন্তব্য করেন ইমরান। গতকাল মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
ইমরান খান বলেছেন, গত ৯ মে ঘটা সহিংস ঘটনার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল পিটিআইকে নির্মূল করার জন্য পরিস্থিতি সৃষ্টি করে পরিকল্পনামতো সà বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ‘ইলিশা-১’ এ উৎপাদন পরীক্ষণ কার্যক্রম (প্রোডাকশন টেস্টিং) শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৭২ ঘণ্টা চলবে বলে জানিয়েছে বাপেক্স। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার (২২ মে) রাত ৯টার দিকে আমরা ইলিশা-১ গ্যাসক্ষেত্রের কূপে উৎপাদনের যন্ত্রাংশ বসানোর কাজ শুরু করেছি। এটি চলবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত। কার্যক্রম শেষ হলে কূপটি গ্যাস সরবরাহের জন্য রেডি থাকবে। পরে পাইপলাইন হলে গ্যাস সরবরাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের মেয়াদ আরও এক বছর বেড়েছে। ২০২৪ সালের ৫ জুন পর্যন্ত র্যাব ডিজির দায়িত্ব পালন করবেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলাম।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান খুরশীদ হোসেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। চাকরি জীবনে ডিএমপির বেশ কয়েকটি গুরà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেলে সেবা নেয়ার বেলায় ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে না। আগামী এক বছরের জন্য এই সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ হাসমত আলীর স্বাক্ষর করা বিশেষ এক আদেশ একথা বলা হয়েছে।
গত রোববার বিশেষ এই আদেশে বলা হয়েছে, ভ্যাট অব্যাহতির এই সুবিধা ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে এ ভ্যাট অব্যাহতি সুবিধা কার্যকরের সময় ধরা হয়েছে।
আদেশে বলা হয়Í মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ডলার-সংকটে আমদানি করা জ্বালানির মূল্য পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে জ্বালানির মজুতও ‘বিপজ্জনকভাবে কমে’ আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পাঠানো দুটি চিঠির একটির সূত্রে এ খবর দিয়েছে রয়টার্স। ছয়টি আন্তর্জাতিক কোম্পানি বাংলাদেশের কাছে জ্বালানি তেল বাবদ ৩০ কোটি ডলার পাবে। অর্থ না পাওয়ায় এদের কেউ কেউ বাংলাদেশে তেল পাঠানো কমিয়ে দেওয়ার পাশাপাশি তেলবাহী কার্গো ‘না পাঠানোর হুমকি’ দিয়েছে বলে চিঠির সূত্রে আরও জানিয়েছে রয়টার্স।
গত বছর গ্রীষ্মকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী অর্থবছরে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য নতুন অর্থবছরে আসছে পিপিপির ৭৯টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের একটি তালিকা যুক্ত করা হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়েজন হবে ২ লাখ ৩৬ হাজার ৮২১ কোটি টাকা।
তবে সংশ্লিষ্টরা বলছেন, এক অর্থবছরেই যে এসব প্রকল্প হাতে নেওয়া হবে বিষয়টি এমন নয়। যেসব প্রকল্প পিপিপি’র মাধ্যমে বাস্তবায়ন করার সিদ্ধান্ত সরকার নির্ধারণ করেছে সেটিই প্রকাশ করা হচ্ছে। এখান থেকে কোনো বেসরকারি উদ্যোক্তা ব্যক্তি বা পà বাকি অংশ পড়ুন...












