মাসুদ পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
শনিবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্কিনিদের ওপর আমাদের কোনও আস্থা নেই। তাদের সঙ্গে ঠিক কীসের ভিত্তিতে সমঝোতায় পৌঁছানো সম্ভব, তা-ও আমাদের জানা নেই।’
চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেন পেজেশকিয়ান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তারা একটি চুক্তির প্রস্তাব দেন, যার মাধ্যমে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটবে এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের আরাগচি জানান, প্রাথমিক পদক্ষেপগুলো নিতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে। আর ‘পারস্পরিকভাবে সম্মত বিষয়গুলোর ওপর চূড়ান্ত চুক্তির জন্য সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে’। এর মাধ্যমে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
এই পরিকল্পনার আওতায় ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া, আটকে থাকা প্রায় ১২ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় এবং লেবানন ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে ওয়াশিংটনকে।
এর বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে ইরান। যুদ্ধের আগে বিশ্বের তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হতো। বর্তমানে এটি তেহরানের প্রধান প্রভাব বিস্তারের হাতিয়ারে পরিণত হয়েছে।
পেজেশকিয়ান আল জাজিরাকে জানান, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান ওয়াশিংটনের কাছে ইরানের বার্তা পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, গত জুনে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী সমঝোতা স্মারকের (এমওইউ) ওপর ভিত্তি করেই এই প্রস্তাব দেয়া হয়েছে।
তবে মার্কিন ড্রাম ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নিজের সিদ্ধান্তর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই ড্রাম সাংবাদিকদের বলেছে, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি। ... আমি তাদের চুক্তি বাতিল করেছি। তারা শোচনীয়ভাবে হেরে যাচ্ছে বলেই অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য একটি চুক্তি করতে চায়। আমরা অভূতপূর্বভাবে জয়ী হচ্ছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাধবপুরে মাদকসহ ২ কারবারি আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ১ লাখ ৩০ হাজার টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)