চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
চীন সম্প্রতি এমন একটি মুঠো কোয়ান্টাম ম্যাগনেটোমিটার তৈরি করেছে, যা হাতে থাকা অবস্থাতেই প্রচলিত যন্ত্রের থেকে উচ্চতর গতিতে নির্ভুলভাবে সমুদ্রতলের সাবমেরিন শনাক্ত করতে সক্ষম।
চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৈরি যন্ত্রটি পাতালরেলের ট্রেনের গতিবিধি অনুসরণ করে বানানো হয়েছে, যা রেলস্টেশনে ঢোকার সময় গতি কমানো, থামা এবং ইঞ্জিনের শক্তিতে পুনরায় সচল হওয়া, সবই সফলভাবে শনাক্ত করেছে।
ক্ষুদ্রাকৃতির প্রযুক্তিটি মূলত সাবমেরিনবিরোধী যুদ্ধে ব্যবহারের জন্য তৈরি, যেখানে ডুবোজাহাজের চৌম্বকীয় অস্বাভাবিকতা শনাক্ত করা সেটির অবস্থান খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ উপায়। এটি নৌচলাচল ও অবস্থান নির্ণয়, খনিজ অনুসন্ধান, মাইন অপসারণ, শহরের যান চলাচল পর্যবেক্ষণ, ভূগর্ভস্থ ধাতব পাইপলাইনের ত্রুটি শনাক্তকরণ এবং অবিস্ফোরিত গোলাবারুদ খোঁজার মতো কাজেও ব্যবহার করা যেতে পারে।
০.৪ ইঞ্চি ঘনত্বেও এই কোয়ান্টাম ম্যাগনেটোমিটারটির পেনসিলের চেয়ে সামান্য বড় এবং ৫ ওয়াট বিদ্যুতে চলে। ০.১ থেকে ১০ হার্টজের নিম্ন-কম্পাঙ্ক পরিসরে এর সংবেদনশীলতা প্রতি বর্গমূল হার্টজে প্রায় ১০ পিকোটেসলা। ফলে চলন্ত ট্রেনের তৈরি চৌম্বকীয় বিঘœকে পৃথিবীর পটভূমি চৌম্বকক্ষেত্র থেকে আলাদা করে শনাক্ত করা যায়।
যেখানে প্রচলিত সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম ইন্টারফেরেন্স ডিভাইস এবং স্পিন-এক্সচেঞ্জ রিলাক্সেশন-ফ্রি অ্যাটমিক ম্যাগনেটোমিটারের মতো আরও সংবেদনশীল যন্ত্রের ক্ষেত্রে সাধারণত অত্যন্ত নিম্ন তাপমাত্রা বা সম্পূর্ণ চৌম্বকীয় আবরণ লাগে, সেখানে এই ছোট যন্ত্রটি চৌম্বকীয় জটিল ও চলমান পরিবেশে কাজ করার জন্য তৈরি।
গবেষকরা জানিয়েছে, নির্ভরযোগ্য পরিমাপ বজায় রাখতে ব্যবস্থাটি সংকেতের শক্তি, সর্বোচ্চ মাত্রা ও স্থায়িত্ব পরীক্ষা করে থাকে। চৌম্বকক্ষেত্র খুব দ্রুত বদলালে, এর শক্তি ও উৎসে তারতম্য ঘটলে বা ক্ষেত্রটি অসম হলে যন্ত্রটি সম্পূর্ণ কম্পাঙ্ক পরিসর পরীক্ষা করে আবার উৎস কেন্দ্র খুঁজে বের করে এবং এক সেকেন্ডেরও কম সময়ে ‘লক’ ফিরে পায়।
গবেষণাপত্রে প্রতি সেকেন্ডে ২৫হাজার ২শ’ ন্যানোটেসলার সিøউ রেটের কথা বলা হয়েছে, যা আমেরিকার কোয়ানস্পিন কোম্পানির তৈরি এমজি ম্যাগনেটোমিটারের প্রতি সেকেন্ডে প্রায় ১০হাজার ন্যানোটেসলার হারের প্রায় আড়াই গুণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












