নতুন অর্থবছরে পিপিপি’র তালিকায় যুক্ত হচ্ছে ৭৯ প্রকল্প
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আগামী অর্থবছরে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য নতুন অর্থবছরে আসছে পিপিপির ৭৯টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের একটি তালিকা যুক্ত করা হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়েজন হবে ২ লাখ ৩৬ হাজার ৮২১ কোটি টাকা।
তবে সংশ্লিষ্টরা বলছেন, এক অর্থবছরেই যে এসব প্রকল্প হাতে নেওয়া হবে বিষয়টি এমন নয়। যেসব প্রকল্প পিপিপি’র মাধ্যমে বাস্তবায়ন করার সিদ্ধান্ত সরকার নির্ধারণ করেছে সেটিই প্রকাশ করা হচ্ছে। এখান থেকে কোনো বেসরকারি উদ্যোক্তা ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহী হলে পিপিপি অথরিটির মাধ্যমে সেই প্রকল্প প্রক্রিয়াকরণ করা হবে।
পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এডিপিতে যুক্ত হতে যাওয়া পিপিপি প্রকল্পের মধ্যে অনেকগুলোর কার্যক্রম বেশ এগিয়েছে। এর মধ্যে ১৫টি প্রকল্প রয়েছ প্রকিউরমেন্ট পর্যায়ে। এছাড়া চুক্তি স্বাক্ষর পরবর্তী শর্ত প্রতিপালনাধীন পর্যায় রয়েছে সাতটি, অপারেশনাল পর্যায়ে দু’টি, বিস্তারিত সমীক্ষা চলছে ২৭টি এবং চুক্তি স্বাক্ষর পর্যায়ে রয়েছে একটি প্রকল্প। আরও আছে নির্মাণাধীন পর্যায়ে সাতটি, অপারেশনাল পর্যায়ে একটি, পরামর্শক নিয়োগ পর্যায়ে পাঁচটি এবং নীতিগত অনুমোদন পরবর্তী প্রাথমিক পর্যায়ে আছে ১০টি উন্নয়ন প্রকল্প।
সূত্র জানায়, গত বছর সর্বশেষ প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, পিপিপির পরিবেশ তুলনামূলক বাংলাদেশ পরিণত (পরিপক্ক) হলেও এখন আছে অনেক প্রতিবন্ধকতা। পিপিপিকে আরও গতিশীল করা এবং ব্যয় সাশ্রয়ের স্বার্থে প্রতিযোগিতামূলক নিলামে পিপিপি প্রকল্পের সংখ্যা বাড়াতে সরকারের সক্ষমতা বাড়াতে হবে।
সংস্থাটির ‘পিপিপি মনিটর’ শীর্ষক প্রতিবেদনের বাংলাদেশ প্রকাশনায় এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বিনিয়োগর প্রায় ৭৬ শতাংশই জ্বালানি খাতে হয়েছে। এছাড়া বন্দর খাত পিপিপি বিনিয়োগর ১২ শতাংশের বেশি আকৃষ্ট করেছে। সরকার পিপিপি বিনিয়োগ প্রতি বছর জিডিপির ১.৮ শতাংশে পৌঁছানোর এবং পিপিপি পদ্ধতির অধীনে ৩০ শতাংশ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু সে লক্ষ্য এখনও পূরণ হয়নি।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আগামী অর্থবছরের এডিপিতে যুক্ত হতে যাওয়া পিপিপি প্রকল্পগুলোর অন্যতম হলো- আপগ্রেডেশন ঢাকা-বাইপাস চার লেন সড়ক (মদনপুর-দেবগ্রাম-ভুলতা-জয়দেবপুর) প্রকল্প। এটির ব্যয় ধরা হয়েছে৩ হাজার ৫১ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পটি বর্তমানে নির্মাণাধীন পর্যায়ে আছে।
এছাড়া হাতিরঝিল-রামপুরা-বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-আমুলিয়া-ডেমরা হাইওয়ে সড়ক চার লেনে উন্নীতকরণ, ব্যয় হবে ২ হাজার ২১৮ কোটি ৫০ লাখ টাকা। এটি রয়েছে চুক্তি স্বাক্ষর পরবর্তী শর্ত প্রতিপালনাধীন পর্যায়ে। গাবতলী-সাভার-নবীনগর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় হবে ২ হাজার ৮৯০ কোটি টাকা, এটির বিস্তারিত সমীক্ষা চলমান। কক্সবাজারে সমন্বিত পর্যটন গ্রাম তৈরির জন্য ব্যয় হবে ৮৫০ কোটি টাকা,এটি চুক্তি স্বাক্ষর পর্যায়ে রয়েছে। খুলনা খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়নে ব্যয় হবে ২ হাজার ৫৫০ কোটি টাকা, প্রকল্পটি বিস্তারিত সমীক্ষা পর্যায়ে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












