নতুন গ্যাসক্ষেত্রের উৎপাদন পরীক্ষণ শুরু
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ‘ইলিশা-১’ এ উৎপাদন পরীক্ষণ কার্যক্রম (প্রোডাকশন টেস্টিং) শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৭২ ঘণ্টা চলবে বলে জানিয়েছে বাপেক্স। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার (২২ মে) রাত ৯টার দিকে আমরা ইলিশা-১ গ্যাসক্ষেত্রের কূপে উৎপাদনের যন্ত্রাংশ বসানোর কাজ শুরু করেছি। এটি চলবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত। কার্যক্রম শেষ হলে কূপটি গ্যাস সরবরাহের জন্য রেডি থাকবে। পরে পাইপলাইন হলে গ্যাস সরবরাহ করা যাবে।’
বাপেক্সের এ মহাপরিচালক আরও বলেন, ‘নতুন এ গ্যাসক্ষেত্রের কূপে আমরা তিনটি স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছি। এতে ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।’
ভোলার ইলিশা-১ গ্যাসক্ষেত্রের কূপ খননকাজ শুরু হয় গত ৯ মার্চ। খনন শেষে ২৮ এপ্রিল এটির প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়। ৭ মে দ্বিতীয় স্তরের ও ১৫ মে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা করা হয়। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ইলিশা-১ গ্যাসক্ষেত্রকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্রে হিসেবে ঘোষণা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)