দেশে আন্তর্জাতিকমানের হিমাগার গড়তে চুক্তি সই
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানের হিমাগার বা কোল্ড চেইন ব্যবস্থাপনা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থায়নে একটি চুক্তি হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিএসএ। এতে বলা হয়, রোববার (২১ মে) যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থায়নে বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্ট বাস্তবায়নকারী সংস্থা ল্যান্ড ও’লেকস ভেনচার ৩৭র সঙ্গে সমঝোতা চুক্তি করা হয়েছে।
বিএসসিএ’র এ চুক্তির আওতায় দেশের হিমাগার শিল্পে নিয়োজিত জনবলের কারিগরি দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, বিদ্যমান হিমাগারগুলোর সক্ষমতা উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি হিমাগার ব্যবস্থাপনায় যুগোপযোগী বাণিজ্যিক কৌশল অনুসরণ এবং টেকসই ও লাভজনক হিমাগার শিল্প গড়ে তুলতে কাজ করবে দুই পক্ষ।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে (বিসিএসএ) পক্ষ থেকে সমঝোতায় চুক্তিতে সই করেন সংগঠনটির সভাপতি এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। ল্যান্ডস ও’লেকস ভেনচার ৩৭র পক্ষে চুক্তিতে সই করে সংস্থাটির প্রকল্প পরিচালক মাইকেল জে. পার।
বিসিএসএ’র সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, এ উদ্যোগের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিমাগারগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। যা দেশে কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে।
আলুসহ অন্যান্য শাক-সবজি, ফলমূলের উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) জোরালোভাবে কাজ করছে বলে জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সারাদেশে সুষম সরবরাহ ব্যবস্থা বাস্তবায়নে ভবিষ্যতেও উদ্ভাবনী ধারণা এবং কৌশল নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)