ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
সুদের হারের ঊর্ধ্বগতি, লাগামহীন সরকারি ব্যয়, বাজেট ঘাটতি এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতি এক মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। বিশ্বজুড়ে বন্ড বাজারের বিনিয়োগকারীরা আবারো শক্ত অবস্থান নিয়ে বাজারগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেছে। দীর্ঘ দিনের সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পরিচিত প্রধান সরকারি ঋণের বাজারগুলোতে ইয়েল্ড বা মুনাফার হার দ্রুত বাড়ায় বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের (আইআইএফ) তথ্যমতে, চলতি ২০২৬ সালের শুরুতেই বৈশ্বিক মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে ঠেকেছে, যা একাধিক দেশের যৌথ অর্থনৈতিক উৎপাদনের প্রায় সাতগুণ। এমন নাজুক প্রেক্ষাপটে ওয়াশিংটনে সন্ত্রাসী ড্রাম্প এবং চীনের শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় আলোচনা বাণিজ্য যুদ্ধবিরতি মাত্র দুই মাস বাড়ানো ছাড়া বড় কোনো সমাধান আসেনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতা, সেমিকন্ডাক্টর নিয়ন্ত্রণ, চীনা বিনিয়োগ ও তাইওয়ান ইস্যু ঘিরে মার্কিন-চীনের দ্বন্দ্ব এখনো অপরিবর্তিত। অর্থনীতিবিদদের মতে, বন্ড বাজারের বর্তমান সংকেত ২০২৬ সালের শেষভাগে বিশ্বজুড়ে ভয়াবহ অর্থনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
ডিবিয়ার গ্রুপের প্রধান নির্বাহী নাইজেল গ্রিন জানায়, বিশ্বজুড়ে সুদের হার কমার আশায় যারা বিনিয়োগ করেছিলো, তাদের হিসাব পুরো ওলটপালট হয়ে গেছে। সবচেয়ে তীব্র সংকেত এসেছে জাপান থেকে, যেখানে ১০ বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড বিগত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় ৩ শতাংশে উঠেছে। মার্কিন ট্রেজারি বন্ডেও গত জুমুয়াবার একই ধরনের রেকর্ড দেখা গেছে, যাকে ব্যবসায়ীরা ‘কৃষ্ণাঙ্গ বার’ হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রে ৩০ বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড ২২ বছর এবং ১০ বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইউরোপের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। ফ্রান্সে ১০ বছর মেয়াদী বন্ডের মুনাফা বেড়ে ৪.৬ শতাংশ হয়েছে, যা ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর সর্বোচ্চ। ইতালি, গ্রিস ও জার্মানিও একই ধরনের সুদের হারের ঊর্ধ্বগতির মুখোমুখি।
আইআইএফের অর্থনীতিবিদরা বলছে, উচ্চ মূল্যস্ফীতি জিডিপির তুলনায় ঋণের হারকে কাগজে-কলমে সামঞ্জস্যপূর্ণ দেখালেও ভেতরের কাঠামোগত দুর্বলতাগুলোকে আড়াল করে রাখছে। বর্তমানে কথিত উন্নত বিশ্ব স্বাস্থ্যসেবা, পেনশন, প্রতিরক্ষা বা এআই খাতের মোট বিনিয়োগের চেয়েও বেশি অর্থ ব্যয় করছে কেবল সুদের দায় মেটাতে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মোহামেদ এল-এরিয়ান উল্লেখ করেন, ২০০৮ সালের সংকটের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কৃত্রিম কম সুদের নীতি এবং বন্ড কেনার প্রবণতা সরকারকে কম সুদে ঋণের অভ্যাসে ফেলেছিলো। এখন সুদের হার বাড়ায় সেই কৃত্রিম সুবিধা শেষ হয়ে বাস্তব বাজার পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ফিচ-এর গবেষণা শাখা বিএমআই সতর্ক করেছে, বন্ড ইয়েল্ড বৃদ্ধির কারণে ব্যাংকগুলো ঋণ দেয়ার শর্ত কঠিন করবে। এর ফলে একটি ভয়াবহ ‘ক্রেডিট ক্রাঞ্চ’ বা ঋণ সংকট দেখা দিতে পারে।
এই বৈশ্বিক ঝড়ের মধ্যে ফ্রান্সের ভঙ্গুর অর্থনীতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইউরোজোনের অন্যতম বড় ঘাটতি মেটাতে দেশটির প্রধানমন্ত্রী ল্যকরনু আগামী অক্টোবরের শুরুর মধ্যে ৫৪ বিলিয়ন ইউরো সরকারি ব্যয় ছাঁটাইয়ের কঠোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকারি হিসাব মতে, ২০২৬ সালে ফরাসি ঋণ জিডিপির ১১৯.৩ শতাংশে গিয়ে ঠেকবে। ঝুঁকি থাকা সত্ত্বেও ল্যকরনু তার কঠোর বাজেটে অনড়।
অন্যদিকে, বৈশ্বিক অস্থিরতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জাপান। ইয়েনের মান ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় মার্কিন ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট ১৯৯৮ সালের পর প্রথম যৌথ হস্তক্ষেপের মাধ্যমে ইয়েন স্থিতিশীল করার উদ্যোগ নেয়। তাছাড়া নিজেদের মুদ্রা রক্ষায় টোকিও যদি মার্কিন ডলার বিক্রি শুরু করে, তবে তা বৈশ্বিক বন্ড বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












