জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা আরও ৫১২ বস্তা সরকারি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী ‘মেসার্স তৌফিক ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আব্দুল খালেককে আটক করা হয়েছে।
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে হাসাদাহ বাজারে এই অভিযান পরিচালিত হয়।
ওসি সোলায়মান শেখ জানান, মেসার্স তৌফিক ট্রেডার্সের দোকান থেকে অবৈধভাবে ভর্তুকির সার পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসায়ীর চারটি গোডাউন থেকে ৫১২ বস্তা সরকারি ভর্তুকির সার উদ্ধার করা হয়। ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জব্দকৃত ৫১২ বস্তা সারের মধ্যে ৪৫ বস্তা ইউরিয়া, ৩৫০ বস্তা ডিএপি, ৭৮ বস্তা টিএসপি এবং ৩৯ বস্তা এমওপি সার রয়েছে।
প্রসঙ্গত, এর আগের দিন শুক্রবারও জীবননগর বাজারের ‘সান্ত্বনা ট্রেডার্স’ থেকে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করে উপজেলা প্রশাসন। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাধবপুরে মাদকসহ ২ কারবারি আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ১ লাখ ৩০ হাজার টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)