উড়তে উড়তে খুলে পড়ল ভারতীয় যুদ্ধবিমানের ফুয়েল ট্যাংক!
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
উড্ডয়নরত অবস্থায় মাঝ আকাশ থেকে খুলে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানের একটি ফুয়েল ট্যাংক। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের সময় যুদ্ধবিমানটির ওই অতিরিক্ত ফুয়েল ট্যাংকটি খুলে নিচে পড়ে যায়।
গত সোমবার (২২ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরে এই ঘটনা ঘটে। অবশ্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও কেউ আহত হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের আকাশে উড্ডয়নের সময় সোমবার বিকেলে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানের ১৫ ফুট লম্বা স্টিল ফুয়েল ট্যাংক বিমান থেকে খুলে যায় এবং পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অধীনস্ত জঙ্গলে পড়ে। এই জঙ্গল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কালাইকুন্ডাতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, গোয়ালতোড় থানা এলাকার ধামোচা বনের কাছে বসবাসকারী গ্রামবাসীরা সোমবার দুপুরের দিকে আকাশ থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পেয়ে পুলিশকে ফোন করেন। পরে পুলিশই ভারতীয় বিমান বাহিনীকে এই ঘটনা সম্পর্কে জানিয়ে দেয়।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেছেন, গ্রামবাসীরা প্রথম আকাশে উড্ডয়নরত বিমানগুলো দেখতে পায় এবং তারপর বিকট শব্দ শুনতে পেয়ে ধাতব জ্বালানি ট্যাংকটির সন্ধান পায়। লম্বায় ১৫ ফুট এই ট্যাংকটির ব্যাস প্রায় চার ফুট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)