নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনের তফশিল পিছিয়ে সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বানের প্রস্তাবনা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান তিনি। সেখানে এই প্রস্তাবনা রাখেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রওশন এরশাদ বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তপশিল ঘোষণাকে স্বাগত জানাই। তবে ঘোষিত তপশিলের সময় যথেষ্ট নয়। সময় কিছুটা বাড়ানো প্রয়োজন। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ওইদিন আয়কর রিটার্নেরও শেষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হরতালে জনগণের জানমাল রক্ষায় সারা দেশে র্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাব ফোর্সেসের ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়া রাজধানীরসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এক সপ্তাহের ব্যবধানে বগুড়ার বড় পাইকারি বাজার মহাস্থানগড়ে সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। কৃষকদের অভিযোগ, অবরোধ ও হরতালের দোহাই দিয়ে দাম কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
এক সপ্তাহের ব্যবধানে বগুড়ার বড় পাইকারি বাজার মহাস্থানগড়ে সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। কৃষকদের অভিযোগ, অবরোধ ও হরতালের দোহাই দিয়ে দাম কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
আর ব্যবসায়ীরা বলছেন, হরতাল-অবরোধের কারণে নয় বরং, শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে।
উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই সবজি বাজারে গিয়ে দেখা যায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে শীত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামাতসহ সমমনা দলগুলোর দেশব্যাপী হরতাল কর্মসূচির প্রথম দিন গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছাড়েনি বেশিরভাগ বাস। তবে ঢাকা-ময়মনসিংহগামী এনা পরিবহণের বাস টার্মিনাল থেকে ছেড়েছে। এছাড়া সৌখিন পরিবহণের একটি বাস সকালে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে।
বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে সারি সারি বাস দাঁড়িয়ে আছে। এসব বাসের স্টাফরা জানান, যাত্রী না থাকায় তারা টার্মিনাল থেকে বাস ছাড়ছেন না। তবে নির্দিষ্ট সময় পর পর এনা পরিবহণের বাস ছেড়ে যেতে দেখা গেছে।
ঢাক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরাইল কী ধরনের পদক্ষেপ নেবে তা নিয়ে সামরিক বাহিনী ও বেসামরিক নেতৃত্ব সিদ্ধান্তহীনতায় ভুগছে। শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং এক রকমের অচল অবস্থা সৃষ্টি হয়েছে।
সামরিক ও বেসামরিক নেতৃত্বের একাংশ দক্ষিণ গাজায় স্থলে অভিযান চালানোর পক্ষে আবার আরেকটি পক্ষ বন্দী বিনিময় করার জন্য অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছানোর পক্ষে অবস্থান নিয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলের প্রভাবশালী ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।
গাজা নিয়ে যে বিষ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকাকে সমর্থন করছে যুক্তরাষ্ট্রের ইহুদিরা। কিন্তু খোদ মার্কিনিরা চলে গেছে বাইডেনের বিপক্ষে।
এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৪ ভাগ ইহুদি ভোটার বাইডেনের ইসরাইল তোষণনীতিকে সমর্থন করছে। কিন্তু অপর দুই জরিপে পুরোপুরি ভিন্ন চিত্র দেখা গেছে।
জিউশ ইলেক্টরেট ইনস্টিটিউটের বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা যায়, হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার ব্যাপারে বাইডেনের ভূমিকাকে ৭৪ ভাগ ইহুদি নিবন্ধিত ভোটার সমর্থন করছে।
কিন্তু এনপিআর এবং পিবিএস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ চলাকালে পুলিশের ওয়াকিটকিতে অভিযান সম্পৃক্ত স্পর্শকাতর কিছু বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। পুলিশ কর্মকর্তাদের ধারণা, কেউ একজন উদ্দেশ্য পূর্ণভাবে ওয়াকিটকির বার্তা রেকর্ড করে ছড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল।
বিএনপির মহাসমাবেশের দিন গত ২৮ অক্টোবর অনলাইনে একটি অডিও ছড়িয়ে পড়ে, যে কারণে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
ওই দিনেই পল্টন ও শাহজাহানপুর এলাকায় পুলিশ সদস্যদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন বানচালের পরিণতি ভালো হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে। আগুন সন্ত্রাসীদের প্রতিহত করে জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন দলের সভাপতি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের পরিণতি ভাল হবে না। গণতান্ত্রিক ধারা যেন কেউ ব্যাহত না করে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ছাড়াও যে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সম্ভব তা দেখাতে চায় আওয়ামী লীগ। এ জন্য জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বেশ কিছু দলের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে তারা। এর পাশাপাশি কেন্দ্রে ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটার উপস্থিতির লক্ষ্যও রয়েছে ক্ষমতাসীনদের।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের বাকি আর ১ মাস ২০ দিন। তবে এরই মধ্যে তফসিল বর্জন করে নির্বাচনে অংশ না নিতে অনঢ় বিএনপি ও সমমনা কয়েকটি দল। এ অবস্থায়ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রত্যয়ী আওয়ামী লীগ। পাশাপাশি আরও কয়েকটি দলও ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে নির্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে, যারা চিহ্নিত অপরাধী তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে। এ কার্যক্রম চলমান থাকবে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী সব নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করছে। নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। রামেক হাসপাতালে গত সাড়ে তিনমাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ১০৮ শিশু। আর নিউমোনিয়ার স্যালাইনও বিক্রি হচ্ছে চড়া দামে। দাম বেড়েছে প্রায় ২০ গুণ।
রাজশাহীতে নিউমোনিয়ার স্যালাইনেরও সঙ্কট হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ওষুধ ব্যবসায়ীরা বলছেন, এপিএন স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে। আবার চাহিদামতো স্যালাইন পাওয়া যাচ্ছে না। এ কারণে বাড়তি দামে বাকি অংশ পড়ুন...












