বৃটেনে বাংলাদেশি মন্ত্রীর বিলাসবহুল ২৬০ বাড়ি!
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সামিন, ১৩৯১ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২৬০টি বিলাসবহুল বাড়ির সন্ধান মিলেছে বৃটেনের রাজধানী লন্ডনসহ বড় বড় শহরগুলোতে। তবে ২৬০টি প্রপার্টির মধ্যে কিছু আধুনিক ফ্ল্যাটও রয়েছে। বৃটেনের কোম্পানি হাউসের তথ্য অনুসারে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫৫টি বাড়ি রয়েছে রাজধানী লন্ডনে। এছাড়া লিভারপুলে রয়েছে ৩০টি, বাকিগুলো রয়েছে অন্যান্য বড় শহরগুলোতে।
বৃটেনের বর্তমান বাজারমূল্যে বাড়িগুলোর মোট মূল্য প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার কাছাকাছি। কোম্পানি হাউস তথ্য বলছে, ২৬০টি প্রপার্টি ক্রয় করতে সাইফুজ্জামান চৌধুরী ব্যায় করেছেন প্রায় ১৩৫ মিলিয়ন বৃটিশ পাউন্ড যা বাংলদেশ মুদ্রায় প্রায় ১ হাজার ৮৮৮ কোটি টাকা। বাড়ির মোট সংখ্যার ১৭৯টি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে জেডটিএস (তঞঝ) প্রপার্টিজের আওতায়। বাকি বাড়িগুলো মন্ত্রীর অন্যান্য প্রপার্টিজ কোম্পানিগুলোর আওতায়। জেডটিএস (তঞঝ) প্রপার্টিজ এর একক মালিক রয়েছেন সাইফুজ্জামান চৌধুরী নিজে। ২৬০টি বাড়ির মধ্যে সবচেয়ে দামি বাড়িটির বর্তমান মূল্য হচ্ছে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮২ কোটি টাকা।
এটি ২০২১ সালের ১৬ জুলাই তিনি এককালীন মূল্য পরিশোধের মাধ্যমে ক্রয় করেন।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংবাদ সম্মেলনে প্রকাশ করে যে, বাংলাদেশের একজন মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩১২ কোটি টাকার ব্যবসা রয়েছে। প্রয়োজনে সরকারকে তারা সব তথ্য ও নথি দিয়ে সহায়তা করবে । এরপর থেকে বিষয়টি টক্ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এক পর্যায়ে প্রকাশ পায় মন্ত্রীর পরিচয়। তিনি হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাভেদ যিনি তিনবারের সংসদ সদস্য ও বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এরপর প্রকাশ পায় বৃটেনে তার প্রপার্টিজ ব্যবসার হিসাব নিকাশ।
যুক্তরাজ্য সরকারের কোম্পানী হাউসের তথ্য থেকে দেখা যায়, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৮টি প্রপার্টিজ কোম্পানি রয়েছে। এরমধ্যে কয়েকটি কোম্পানীর তার একক মালিকানাধীন ও কয়েকটিতে তিনি পরিবারের সদস্যদের সাথে শেয়ার হোল্ডার হিসেবে রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












