দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর ব্যাপারে ইয়েমেনের হুঁশিয়ারি
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সামিন, ১৩৯১ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
বহিঃশক্তির সামরিক বাহিনীগুলোকে ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি।
তিনি জুমুয়াবার ইয়েমেনের হুদায়দা বন্দরে সামরিক ক্যাডেটদের এক পাস-আউট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরব সাগর ও লোহিত সাগরে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনীর গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন দেয়ার স্বার্থে ইয়েমেন পশ্চিমা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হাউসি আনসারুল্লাহ আন্দোলন, সানা-ভিত্তিক জাতীয় ঐক্যমত্যের সরকার, ইয়েমেনের জনগণ এবং নিরাপত্তা বাহিনী চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ইসরাইলের দখলদারিত্ব থেকে সকল ফিলিস্তিনি ভূখ-ের মুক্তি এবং জেরুসালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ সমর্থন অব্যাহত থাকবে।
গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে।
এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হাউসি মুখপাত্র আব্দুস সালাম বলেছিলেন, তার দেশ ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই অবস্থান সকল আন্তর্জাতিক ও মানবিক আইনে সিদ্ধ।
তিনি বলেন, এই কঠিন সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে তা আমাদের জানা আছে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসার অর্থ হবে ফিলিস্তিনকে ইসরাইলি আগ্রাসনের সামনে একা ছেড়ে দেয়া যা ধর্মীয় কারণেই সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












