ভারতে ইসলামবিদ্বেষ:
শতাব্দী প্রাচীন সুনেহারি মসজিদ ভাঙ্গার সিদ্ধান্তে ক্ষোভ মাদানি ও ওয়াইসির
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সামিন, ১৩৯১ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ভারতের ইসলামবিদ্বেষের শিকার হচ্ছে একের পর এক মসজিদ-মাদ্রাসা। এবার সেই তালিকায় যুক্ত হলো দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এলাকায় ১৫০ বছরের প্রাচীন সুনেহারি বাগ মসজিদ। যানবাহন চলাচলে সমস্যার জন্য মসজিদটি ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির একাধিক সংগঠন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি বুলডোজার দিয়ে মসজিদটি ভাঙার পরিকল্পনা নেয় বিজেপি শাসিত নয়াদিল্লি নিউনিসিপ্যাল কাউন্সিল। আর তা প্রকাশ্যে আসার পর মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষোভ। মসজিদ ভাঙার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন জমিয়ত ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানি। এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিতকে একটি চিঠি দিয়েছেন মাওলানা মাদানি। ভাঙার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আবেদন জানিয়েছেন প্রভাবশালী এই আলেম।
১৫০ বছরের পুরনো মসজিদ ভাঙ্গার প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন উত্তর প্রদেশে আমরোহার সংসদ সদস্য দানিশ আলি। মসজিদটির প্রাচীন ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি। মসজিদ ভাঙার পদক্ষেপ, একটি সম্প্রদায়কে আঘাত করবে বলে দাবি করেছেন তিনি।
বিএসপি সংসদ সদস্য আরো বলেছেন যে মসজিদটি ভাঙ্গার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল ওয়াকফ বোর্ড। সেখানে না ভাঙ্গার আশ্বাস দেয়া হয়েছিল। বর্তমানে হাইকোর্টে চলছে শীতের ছুটি। তারই মধ্যে এনডিএমসি মসজিদ ভাঙার নোটিশকে বেআইনি বলে মনে করছেন দানিশ।
দানিশের সুরে সুর মিলিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট ও লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসিও। মসজিদ ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রকে দিয়েছেন চিঠি। তার মতে, সুনেহারি বাগ মসজিদ ওয়াকফ বোর্ডের সম্পত্তি। ভাঙার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র : এই সময় ও দ্য সিয়াসাত ডেইলি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












