ভোট বর্জনের কর্মসূচি আরো ২ দিন বাড়াল বিএনপি
বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিনের জনসাধারণের উৎসবের কথা বিবেচনায় রেখে ভোট বর্জনের গণসংযোগ ও লিফলেট বিতরণের চলমান কর্মসূচি আরো দুই দিন বাড়িয়েছে বিএনপি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে একতরফা নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। আগামীকাল বছরের শেষ দিন এবং পরের দিন নতুন বছরের প্রথম দিনৃ.সাধারণত অনেকেই নানাভাবে উপভোগ করার চেষ্টা করেন।
সেই কথা ভেবে আগামীকাল ৩১ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সব সমমনা জোট ও দলগুলো।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর সরকার নজিরবিহীন কারচুপির মধ্য দিয়ে দিনের ভোট রাতে করে নিশিরাতে সরকার যারা আখ্যা পেয়েছিল, তাদের প্রতি ধিক্কার জানান রিজভী।
গত ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তিন দিন গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দুই দিন বাড়িয়েছিল বিএনপি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।