হামাসের বীরত্ব:
-গাজার খান ইউনিসে হামাসের তীব্র আক্রমণের শিকার ইসরাইল দখলদার সেনারা
-পাশ্চাত্যকে ব্যর্থ চাপপ্রয়োগ বন্ধ করে আলোচনার টেবিলে বসতে হবে: ইরান
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সামিন, ১৩৯১ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।
গাজার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাংক ও যুদ্ধ বিমানগুলো জুমুয়াবার রাতভর খান ইউনিসে তীব্র গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে। পরে সকাল থেকে তীব্র গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
ডিসেম্বরের প্রথমদিকেই খান ইউনিসের কিছু এলাকায় করেছিল দখলদার ইসরায়েলি ফোর্স। এরইমধ্যে হামাসের তীব্র আক্রমণের মুখোমুখি হয়েছে তারা।
পাশ্চাত্যকে ব্যর্থ চাপপ্রয়োগ বন্ধ করে আলোচনার টেবিলে বসতে হবে: ইরান
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর ব্যর্থ চাপ প্রয়োগ বন্ধ করার জন্য ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। নাসের কানয়ানি বলেছেন, যে চাপ প্রয়োগ এখন পর্যন্ত কোনো ফল দেয়নি তা বাদ দিয়ে পাশ্চাত্যের উচিত প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ নেয়া।
ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ- ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি একটি যৌথ বিবৃতি প্রকাশ করার পর কানয়ানি এ প্রতিক্রিয়া জানালেন। ইরান শতকরা ৬০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে- দাবি করে ওই বিবৃতিতে তেহরানের নিন্দা জানানো হয়।
ওই বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, তার দেশের সকল পরমাণু তৎপরতা শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে। কাজেই এই কর্মসূচির ব্যাপারে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব অভিযোগ করা হচ্ছে তা সমাধানের একমাত্র উপায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












