গোলটেবিল বৈঠকে আলোচকরা:
তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের মৌলিক কাঠামো নয়
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সামিন, ১৩৯১ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি কোনো একটি বড় দলের পক্ষ থেকে উঠেছে তা সংবিধানের মৌলিক কাঠামো নয়। এটা পরে সংবিধানে যোগ করা হয়েছিল। যখন সংসদে মেজরিটি এসেছে তখন সেটা পরিবর্তন হয়েছে। আদালতও রায় দিয়েছে। তাই এই ইস্যু নিয়ে মরণপণ সংগ্রাম করার কিছু নেই। এটা নিয়ে দ্বিমত আছে।
জুমুয়াবার (২৯ ডিসেম্বর) ইন্সটিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আইসিএলডিএস) আয়োজিত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গোল টেবিলে বক্তারা এ মন্তব্য করেন।
সাবেক আইজিপি নূরুল হুদা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি আসছে কোনো একটি পক্ষ থেকে তা কিন্তু আমাদের সংবিধানের মৌলিক কাঠামো নয়। এ দেশে ব্যক্তি দেখে কেউ ভোট দেয় বলে আমার মনে হয় না। তবে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যতেষ্ট পরিণত। তারাও বলেছেন, বিএনপি ভোটে আসলে ভাল হতো। তিনি দেশের এই রাজনৈতিক বিভাজন কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে প্রশ্ন তোলেন।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, নির্বাচন ঘিরে অনেক কিছু দেখছি। একটি পক্ষ নির্বাচনে অংশ নেয়নি, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘৯৬ সালের আগে এই তত্ত্বাবধায়ক বাহাস বন্ধ হয়ে যাবার কথা। কিন্তু তা হয়নি। তবে বিএনপি নির্বাচনে আসছে না সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু কেন আসছে না সেটা দেখতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কোন দল আসলো না সেটা নয়, ভোটাররা ভোট দিল কিনা সেটা দেখার বিষয়।
ড. সাদেকা হালিম বলেন, গণতান্ত্রিকভাবে অনেক দল নির্বাচনে অংশ নিচ্ছেন, আবার কোনো একটি দল গণতান্ত্রিকভাবে নির্বাচন বর্জন করছে। এখন আমাদের উচিৎ হবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। আর বিএনপি কেন আসলো না সেটার গোড়ায় গিয়ে অনুসন্ধান করার আহ্বান জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












