আল ইহসান ডেস্ক:
শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদ-াদেশ দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ রায় দেন।
এ নিয়ে চলতি সপ্তাহে ইমরানের বিরুদ্ধে তিনটি মামলার রায় দেওয়া হলো। ৭১ বছর বয়সী খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার জন্য ১০ বছর এবং রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি করার জন্য স্ত্রীর সাথে ১৪ বছরের কারাদ- দেওয়া হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, বিয়ে আইন লঙ্ঘনের দায়ে দুজনের প্রত্যেককে পাঁচ লাখ রুপি জরিমানা করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক সাময়িক বরখাস্ত হয়ে ঝুলে আছেন বছরের পর বছর। না তারা চাকরি ফিরে পাচ্ছেন, না পাচ্ছেন প্রাপ্য অর্থ। বিষয়টির স্থায়ী মীমাংসার জন্য উচ্চ আদালত শিক্ষা মন্ত্রণালয়কে একটি নীতিমালা তৈরির নির্দেশে দিয়েছে। আদালতের নির্দেশের তিন বছরেও নীতিমালা তৈরির কাজ শুরু হয়নি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারের চাকরিবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে ছয় মাসের বেশি সাময়িক বরখাস্তের সুযোগ নেই। হয় তাকে বরখাস্ত করতে হবে, না হয় স্বপদে বহাল করতে হবে। সাময়িক বরখাস্ত বছরের পর বছর চলতে পারে ন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মদিনা শরীফ উনার প্রাণকেন্দ্রে একটি ঐতিহাসিক কূপ রয়েছে। আমিরুল মু’মিনীন খলীফাতুল মুসলিমীন হযরত যুন নূরাইন আলাইহিস সালাম সেটি খনন করেছিলেন। মুসলমানদের কাছে এর তাৎপর্য অনেক। সম্প্রতি কূপটি সংস্কার করা হয়েছে। এর গভীরতা ও গৌরব পুনরুদ্ধারের জন্য দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে যাওয়া হয়েছে।
পুনরুদ্ধার প্রকল্পটি বড় উদ্যোগের একটি অংশ। ব্যাপক উদ্যোগের লক্ষ্য হলো সমগ্র অঞ্চলজুড়ে ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক স্থানগুলোকে পুনর্বাসন করা। যেন দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা যায় এবং সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা যুদ্ধে জন্ম নেওয়া এক মাস বয়সী শিশু শুয়ে আছে ইনকিউবেটরে। জন্মের পর বাবা-মায়ের আলিঙ্গন পায়নি সে, জায়গা হয়েছে ইনকিউবেটরে। শিশুটির মা হান্না দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বোমার আঘাতে শহীদ হয়েছেন। মৃত্যুর আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাশিশুর জন্ম দিলেও, মেয়ের নাম রাখার জন্য বাঁচতে পারেনি।
মধ্য গাজার দেইর আল-বালাহের আল-আকসা হাসপাতালে ছোট্ট নবজাতকের যতœ নিচ্ছেন নার্স ওয়ার্দা আল-আওদা। হাসপাতালে শিশুটিকে সবাই হান্না আবু আমশার মেয়ে বলে চেনে।
স্থানীয় এক নার্স জানান, ‘চলমান যুদ্ধে শিশুটির কোন পরিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের যখন আলুর ভরা মৌসুম চলছে তখনই আবার ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের ৪৯ আমদানিকারক গতকাল বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ৩৪ হাজার টন আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যে এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছেন তারা।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে বুধবার আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছিল সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। বিকাল থেকে আইপি দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৪৯ আমদানিকারক ৩ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, মার্কিন হুমকির কারণে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে না। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সমর্থন নিয়ে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের এই অভিযান অব্যাহত থাকবে।
এক পোস্টে মোহাম্মদ আলী আল-হুথি এই ঘোষণা দেন।
এবার মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র স্বাধীন বাকি অংশ পড়ুন...












